তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫, ১৫:০৮আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১৫:০৮

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি আরও কঠোর করতে যাচ্ছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বের সব দেশের জন্য স্থায়ী অভিবাসন প্রক্রিয়া বন্ধ হতে পারে। ফরাসি বার্তাসংস্থা এএফপির মাধ্যমে এ খবর জানা গেছে।

ট্রাম্প বলেন, পূর্ববর্তী প্রশাসনের অনুমোদনকৃত অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে।

তিনি বলেন, পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং মার্কিন নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ব্যবস্থা যেন সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় সে জন্যই এ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউজের কাছে এক অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে ন্যাশনাল গার্ডের একজন সদস্য পরদিন মৃত্যুবরণ করেন। এরপরই এমন ঘোষণা দিলেন ট্রাম্প। তদন্তকারীদের দাবি, এক আফগান নাগরিক ওই হামলা চালায়।

ওই ঘটনার পর আফগানিস্তানসহ ১৯টি দেশের গ্রিন কার্ডধারীদের অভিবাসন নথি নতুন করে খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম