এআইয়ের কারণে ব্ল্যাক ফ্রাইডেতে রেকর্ড কেনাকাটা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫, ১৫:২৭আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৫:২৭

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় এবারের ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটায় রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। শুল্কজনিত মূল্যবৃদ্ধির চাপের মধ্যেও গত বছরের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি বিক্রি হয়েছে। এআই-চালিত শপিং টুল ব্যবহার করে পণ্যের দাম যাচাই ও ছাড় নিশ্চিত করতে ক্রেতারা ব্যাপকভাবে চ্যাটবট ব্যবহার করেছেন।

অনলাইন রিটেইল সাইটগুলোতে ক্রেতাদের ১ ট্রিলিয়ন ভিজিট বিশ্লেষণ করে অ্যাডোবি অ্যানালিটিক্স জানায়, এবারের ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে কেনাকাটার আর্থিক মূল্য রেকর্ড ১১ দশমিক ৮ বিলিয়ন ডলার।

সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্স জানায়, বিশ্বব্যাপী ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন বিক্রিতে এআই ও ডিজিটাল এজেন্টের প্রভাব ছিল ১৪ দশমিক ২ বিলিয়ন ডলারের সমপরিমাণ।

থ্যাংকসগিভিং পালনের পরদিনকে ব্ল্যাক ফ্রাইডে বলা হয়। বলা হয়ে থাকে, ক্রিসমাসকে সামনে রেখে এদিন সবচেয়ে বেশি কেনাবেচা সম্পন্ন হয়। এই দাবির সত্যতা নিয়ে দ্বিমত থাকলেও, ব্ল্যাক ফ্রাইডেতে প্রচুর মূল্যছাড়ের কারণে বহু মানুষ বিপণিবিতান ও অনলাইন প্ল্যাটফর্মে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে।

সেলসফোর্স জানায়, যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন খরচ দাঁড়িয়েছে ১৮ বিলিয়ন ডলার, যা বছরওয়ারি ৩ শতাংশ বেশি। বিক্রিত পণ্যের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল বিলাসবহুল পোশাক ও অ্যাক্সেসরিজ।

তারা আরও জানায়, অনলাইনে বিক্রি বাড়লেও মূল্যবৃদ্ধিতে মানুষের চাহিদার ওপর চাপ ফেলেছে। ক্রেতারা আগের বছরের তুলনায় খরচ বেশি করলেও, আদতে কম পণ্য কিনেছেন।

যুক্তরাষ্ট্রে এবারের ছুটির মৌসুম শুরু হয়েছে কঠিন অর্থনৈতিক বাস্তবতা নিয়ে। নতুন বাজেট আমূল পরিবর্তন, চার বছরের মধ্যে সর্বোচ্চের কাছাকাছি বেকারত্বের হার, সাত মাসের মধ্যে সর্বনিম্ন ভোক্তা আস্থার কারণে এবং ক্রেতারা প্রতিটি ডলার খরচের আগে দুবার ভাবছেন।

মাস্টারকার্ড স্পেন্ডিংপাল্স জানায়, ছুটির মৌসুমে ভোক্তারা আরও কৌশলী হওয়ায় অনলাইন চাহিদা বেড়েছে। তাদের তথ্যে জানা যায়, গত বছরের তুলনায় এবারের ব্ল্যাক ফ্রাইডেতে ই-কমার্সে ১০ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যেখানে ইন-স্টোর বিক্রি বেড়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ।

এ বছরের ব্ল্যাক ফ্রাইডের জনপ্রিয় পণ্যের মধ্যে ছিল—লেগো সেট, পোকেমন কার্ড, নিনটেন্ডো সুইচ ও প্লেস্টেশন ৫-এর মতো গেমিং কনসোল, এবং অ্যাপল এয়ারপডস থেকে শুরু করে কিচেনএইড মিক্সারের মতো বিভিন্ন পণ্য।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম