ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে গুলিবর্ষণ, শিশুসহ হতাহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫, ১৬:১৪আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৬:১৪

ক্যালিফোর্নিয়ার এক রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠানে চালানো অতর্কিত বন্দুক হামলায় অন্তত চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুও রয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থা সম্পর্কে কোনও তথ্য প্রদান করা হয়নি।

স্টকটন শহরের ওই রেস্তোরাঁয় শনিবার (২৯ নভেম্বর) এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় পুলিশের ধারণা, হামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

সান জোয়াকিন কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার কিছু আগে ওই হামলা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী বা ভিডিও ফুটেজ থাকা ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা।

শেরিফ বিভাগের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেন, এ ধরনের ঘটনা অকল্পনীয়। আমাদের কাছে এখনও পর্যাপ্ত তথ্য নেই, তবে তদন্ত চলমান আছে। প্রাথমিক ধারণা, ঘটনাটি নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে হতে পারে।

স্টকটনের মেয়র ক্রিস্টিনা ফুগাজি ঘটনাটিকে “অগ্রহণযোগ্য” মন্তব্য করে বলেন, পরিবারগুলো এখন হাসপাতালে প্রার্থনা করবে—এটা হওয়া উচিত নয়।

যুক্তরাষ্ট্রের মধ্যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সবচেয়ে কঠোর আগ্নেয়াস্ত্র আইন রয়েছে, যদিও সাম্প্রতিক বছরগুলোতে এসব আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেখা দিয়েছে। ২০২১ সালে এক ফেডারেল বিচারক ওই রাজ্যে এআর-১৫ এর মতো অ্যাসল্ট রাইফেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করেন।

২০২২ সালে মার্কিন সর্বোচ্চ আদালত নিউ ইয়র্কের আগ্নেয়াস্ত্র বহন সীমিতকরণ আইন বাতিল করে, যা ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যগুলোর নিয়ন্ত্রণ ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করার ঝুঁকিতে ফেলে।

সূত্র: বিবিসি

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম