যুক্তরাষ্ট্রে মাদক পাচারকারী দেশে হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৯

যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাচারকারী যে কোনও দেশ হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ ডিসেম্বর) হোয়াইট হাউজে মন্ত্রিসভা বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

কলম্বিয়া থেকে কোকেন পাচারের অভিযোগ তুলে ট্রাম্প বলেন, আমাদের দেশে মাদক বিক্রি করছে, এমন যে কোনও দেশ হামলার শিকার হতে পারে।

এর জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, তারা ‘ক্ষেপণাস্ত্র’ ছাড়াই প্রতি ৪০ মিনিটে একটি মাদকের ঘাঁটি ধ্বংস করছেন।

বিগত কয়েক মাস ধরে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন।

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি বৃদ্ধিতে ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়ার ওপরও বিষয়টি প্রভাব ফেলছে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মাদুরো প্রাণঘাতী অবৈধ মাদক সরবরাহে নাটের গুরু। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন মাদুরো।

কিছুদিন আগে ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার ট্রাম্প বলেন, শুধু ভেনেজুয়েলা নয়—যে কোনও দেশ অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে পাঠালে স্থল হামলার মুখে পড়তে পারে।

তিনি আরও বলেন, আমি শুনছি কলম্বিয়া কোকেন তৈরি করছে, তাদের উৎপাদন কেন্দ্র আছে এবং তারা আমাদের কাছে সেই কোকেন বিক্রি করছে।

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মুখে থাকা প্রেসিডেন্ট পেত্রো ট্রাম্পকে কলম্বিয়ার মাদকবিরোধী অভিযানে অংশ নিতে আমন্ত্রণ জানান। তবে তিনি সার্বভৌমত্বে হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে বলেন, সার্বভৌমত্বে হামলা মানেই যুদ্ধ ঘোষণা।

সূত্র: রয়টার্স

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম