বিজয় দিবসে কলকাতা যাচ্ছে ২০ সদস্যের প্রতিনিধি দল

রক্তিম দাশ, কলকাতা
০৮ ডিসেম্বর ২০২৫, ১৩:২১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৩:২১

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসের উৎসবে যোগ দিতে এবারও ১৬ ডিসেম্বর কলকাতা যাবে বাংলাদেশের সাবেক সেনা ও মুক্তিযোদ্ধাসহ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে যাবেন তারা। রবিবার (৭ ডিসেম্বর) ফোর্ট উইলিয়ামের মেজর জেনারেল ভানগুরু রঘু সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতি বছরই এই উদযাপনে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের একটি প্রতিনিধি দল বাংলাদেশে যায়। অন্যদিকে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল আসে কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজিত অনুষ্ঠানে। (সে ধারাবাহিকতায়) আসার কথা রয়েছে এ বছরও।

মেজর জেনারেল রঘু আরও জানান, ভারতীয় সেনার আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশ। সেদিন দুজন শীর্ষ সেনা কর্তা, আট জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারসহ ২০ জন উপস্থিত থাকবেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে। পাশাপাশি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাদের থিয়েটার রোডের অস্থায়ী কার্যালয় থেকে কলকাতার দমদম বিমানবন্দর পর্যন্ত গিয়ে সেখানে তৎকালীন ইস্টার্ন কমান্ডের সর্বাধিনায়ক জেনারেল জগজিৎ সিং অরোরার সঙ্গে হেলিকপ্টার চড়ে ঢাকায় আসেন। তারপর তৎকালীন পূর্ব পাকিস্তানে জেনারেল অরোরার সামনেই কাগজে সই করে আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি।

/আরকে/এসকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের