অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলাকারীরা আইএস দ্বারা অনুপ্রাণিত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৩

অস্ট্রেলিয়ায় সিডনির বন্ডি বিচে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুকায় হামলাকারী দুই ব্যক্তি কিছুদিন আগে ফিলিপাইন সফর করেছিলেন এবং তারা সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকতে পারেন। দেশটির পুলিশ বাহিনীর তরফ থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ কথা বলা হয়।

পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি গত মাসে ফিলিপাইনে গিয়েছিল এবং সেই সফরের উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। ফিলিপাইনের পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

ফিলিপাইনে আইএস সংশ্লিষ্ট নেটওয়ার্ক সক্রিয় রয়েছে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে। সাম্প্রতিক বছরগুলোতে এসব নেটওয়ার্ক দুর্বল হয়ে দক্ষিণ মিন্দানাও দ্বীপে সীমিত আকারে সক্রিয় রয়েছে, যা ২০১৭ সালের মারাওই অবরোধের সময়কার প্রভাবের তুলনায় অনেক কম।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কমিশনার ক্রিসি ব্যারেট এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত একটি সন্ত্রাসী হামলা, যা একজন বাবা ও তার ছেলে চালিয়েছে।

তিনি আরও বলেন, এগুলো কোনও ধর্মের নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তির কর্মকাণ্ড।

পুলিশ জানায়, সন্দেহভাজন কমবয়সি ব্যক্তির নামে নিবন্ধিত একটি গাড়ি থেকে তাৎক্ষণিক বিস্ফোরক (আইইডি) এবং আইএস বা ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট দুটি হাতে বানানো পতাকা উদ্ধার করা হয়েছে। আইএসকে অস্ট্রেলিয়া ও বহু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

রবিবারের ওই ঘটনা অস্ট্রেলিয়ায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা। এটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো একটি সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়, নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে একজন সন্দেহভাজন হামলাকারীও রয়েছে। ৫০ বছর বয়সি ওই ব্যক্তি পুলিশের গুলিতে প্রাণ হারায়। তার ২৪ বছর বয়সি ছেলে ও আরেক হামলাকারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
অভিযোগ অনুযায়ী, বাবা ও ছেলে প্রায় ১০ মিনিট ধরে উৎসবে উপস্থিত শত শত মানুষের দিকে গুলি চালায়।

কর্মকর্তারা জানান, প্রায় ২৫ জন আহত ব্যক্তি সিডনির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইসরায়েলের রাষ্ট্রদূত আমির মাইমন মঙ্গলবার বন্ডি সফর করেন এবং অস্ট্রেলিয়া সরকারের প্রতি ওই দেশে ইহুদিদের জীবন সুরক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গত ১৬ মাসে অস্ট্রেলিয়ায় একের পর এক ইহুদিবিদ্বেষি ঘটনার প্রেক্ষাপটে দেশটির সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রধান জানান, প্রাণনাশের হুমকির দিক থেকে ইহুদিবিদ্বেষই তার সর্বোচ্চ অগ্রাধিকার।

মঙ্গলবার বন্ডি বিচ জনসাধারণের জন্য খোলা থাকলেও মেঘলা আবহাওয়ায় সেটি প্রায় ফাঁকা ছিল। বন্ডি প্যাভিলিয়নের কাছে—গুলির ঘটনার স্থান থেকে কয়েক মিটার দূরে ফুলে ভরে উঠছিল একটি স্মৃতিস্তম্ভ।

বন্ডি সিডনির সবচেয়ে পরিচিত সৈকত, যা শহরের কেন্দ্র থেকে প্রায় ৮ দশমিক ২ কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিবছর এখানে দেশি-বিদেশি মিলিয়ে লাখো পর্যটক এসে থাকেন।

সূত্র: রয়টার্স

/এসকে/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির