ইতালির পাহাড়ে হাজার হাজার ডাইনোসরের পদচিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৪

উত্তর ইতালির একটি ন্যাশনাল পার্কে ২১০ মিলিয়ন বছর পুরোনো হাজার হাজার ডাইনোসরের পদচিহ্ন পাওয়া গেছে। পদচিহ্নগুলোর মধ্যে কিছু ৪০ সেন্টিমিটার বা ১৫ ইঞ্চি পর্যন্ত ব্যাসার্ধের। এগুলো সমান্তরাল লাইনে অবস্থান করছে এবং অনেকগুলোতেই স্পষ্টভাবে আঙুল ও নখের চিহ্ন দেখা যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, প্রোসাউরপডস প্রজাতির ছিল। এরা ছিল শাকাহারি। অর্থাৎ সবজি খেয়ে জীবন ধারণ করতো। এদের ঘাড় খুব দীর্ঘ হতো, যাতে তারা উঁচু গাছের পাতা খেতে পারত। দেহের তুলনায় মাথা ছোট এবং তীক্ষ্ণ নখ ছিল।

মিলানে বসবাসকারী প্যালিওনটোলজিস্ট ক্রিস্টিয়ানো ডাল সাসো বলেছেন, “আমি কখনও ভাবতাম না যে আমি এমন এক বিস্ময়কর আবিষ্কার আমার এলাকার মধ্যেই খুঁজে পাব।”

পাহাড়ের খাড়া দেয়ালে থাকা ডাইনোসরদের পদচিহ্নগুলো। ছবি: ফটোগ্রাফার এলিও ডেলা ফেরেরা।

গত সেপ্টেম্বরে একজন ফটোগ্রাফার স্টেলভিও ন্যাশনাল পার্কের একটি খাঁড়া পাহাড় প্রাচীরে শত শত মিটার দীর্ঘ পদচিহ্ন দেখেন। পার্কটি মিলান থেকে উত্তরে অবস্থিত।

প্রায় ২৫০ থেকে ২০১ মিলিয়ন বছর আগে- ত্রিয়াসিক যুগে এই প্রাচীরটি একটি জোয়ারভিত্তিক সমতল ছিল, যা পরে আলপাইন পর্বতমালার অংশ হয়ে যায়।

ডাল সাসো বলেন, “এই জায়গাটি ডাইনোসরে পূর্ণ ছিল; এটি একটি বিশাল বৈজ্ঞানিক ধন। হরিণদের মতো ঝাঁক এই এলাকায় একসাথে চলাচল করত।”

তিনি আরও বলেন, “এছাড়াও জটিল আচরণের চিহ্ন আছে, যেমন প্রাণীদের একটি বৃত্তে জমায়েত হওয়া, সম্ভবত আত্মরক্ষার উদ্দেশ্যে।”

প্রোসাউরপডস, যাদের দৈর্ঘ্য ১০ মিটার (৩৩ ফুট) পর্যন্ত হতে পারত, সাধারণত দুই পায়ে হেঁটে চলত, তবে কিছু ক্ষেত্রে পদচিহ্নের সামনে হাতের ছাপ পাওয়া গেছে, যা নির্দেশ করে তারা মাঝে মাঝে বিশ্রামের সময় সামনে হাতটি মাটিতে রাখত।

এই স্থানের আবিষ্কারক ফটোগ্রাফার এলিও ডেল্লা ফেরেরা বলেন, “আমি আশা করি এই আবিষ্কার আমাদের সকলের মধ্যে চিন্তাভাবনা জাগাবে, দেখাবে আমরা আমাদের বাসস্থান, আমাদের গ্রহ সম্পর্কে কতটা কম জানি।”

ইতালিয়ান সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এলাকাটি প্রত্যন্ত। সাধারণ পথে সেখানে পৌঁছানো যায় না। তাই ড্রোন এবং দূর থেকে সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হবে।

স্টেলভিও ন্যাশনাল পার্কটি ফ্রায়েল উপত্যকায় অবস্থিত, ইতালির সুইজারল্যান্ড সীমান্তের কাছে, যেখানে আগামী বছরে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে।

সূত্র: বিবিসি

/এস/
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত