প্রথম আলো-ডেইলি স্টার ভবনে হামলায় উদ্বেগ প্রকাশ সিপিজের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৩:০৬

রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয় ও প্রথম আলোর অফিসে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ একদল লোক। সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে’র এশিয়া শাখা) এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট দিয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে গিয়ে প্রতিনিধিরা দেখেন, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির পর্যালোচনার কাজ করছেন। ভবনের সামনে উৎসুক জনতার ভিড় জমেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ডেইলি স্টার ভবনের ১ থেকে ৩তলা পর্যন্ত আগুনে পুড়ে গেছে। আগুনে এসব তলার অফিস কক্ষ, আসবাব ও গুরুত্বপূর্ণ কাগজপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ৪ থেকে ৭তলা পর্যন্ত অফিসের প্রায় সব সামগ্রী লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। কাগজপত্র, কম্পিউটার, আসবাবসহ বিভিন্ন উপকরণ তছনছ করে ফেলা হয়েছে। এক কথায় পুরো ভবনই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সিপিজের ওই পোস্টে বলা হয়, রাতে সাংবাদিকদের ভবনের ভেতরে রেখেই অগ্নিসংযোগ করে হামলাকারীরা। পরে যদিও তাদের উদ্ধার করা হয়।

পরিস্থিতি তাদের পর্যবেক্ষণে রয়েছে উল্লেখ করে সিপিজে। বাংলাদেশের সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের জবাবদিহির আওতায় আনাতে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে তারা।

/এসকে/
সম্পর্কিত
বিশ্বজুড়ে যুদ্ধ-সংকট, জাতিসংঘে বসছেন বিশ্বনেতারা
কিয়েভে রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ নিহত ৪
মস্কোয় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ২
সর্বশেষ খবর
মাতৃত্বের পর কেন তারকাদের শরীর নিয়ে এত কটাক্ষ?
মাতৃত্বের পর কেন তারকাদের শরীর নিয়ে এত কটাক্ষ?
চলছে সংবিধান সংশোধন বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক
চলছে সংবিধান সংশোধন বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক
গারো পাহাড়ের পাদদেশে এবার ‘ইত্যাদি’
গারো পাহাড়ের পাদদেশে এবার ‘ইত্যাদি’
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের