লন্ডনে লরিচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫১আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫১

পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরার স্বপ্ন নিয়ে স্টুডেন্ট ভিসায় লন্ডনে এসেছিলেন সিলেটের নাফিজুল হক শাকিল (২৩)। কিন্তু স্বপ্ন পূরণের আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। লন্ডনে আসার এক বছরও না পেরোতেই লাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে এই তরুণ শিক্ষার্থীকে।

পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাকিল স্থানীয় সময় সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে মারা যান।

স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি বুধবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে বাইসাইকেল চালানোর সময় একটি প্রাইভেটকারের চালক হঠাৎ গাড়ির দরজা খুলে দিলে শাকিল ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী লরি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রয়্যাল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ট্রমা ডিপার্টমেন্টে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শাকিল মারা যান।

নাফিজুল হক শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার বানিগ্রাম গ্রামের বাসিন্দা ফজলুল হকের বড় ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরাতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি লন্ডনে  এসেছিলেন।

শাকিলের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। কানাইঘাটের কমিউনিটি নেতৃবৃন্দ বিষয়টি তদারকি করছেন।

/এম/  
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম