স্বর্ণের দাম কি প্রতি আউন্স ৭ হাজার ডলার ছাড়াবে?

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬, ১৯:৩৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৯:৩৪

আন্তর্জাতিক বাজারে সোমবার স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ৫ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে বাড়তে থাকা উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক হারে কেনাকাটা এবং সাধারণ বিনিয়োগকারীদের চাহিদার কারণে এই দাম চলতি বছরেই ৬ হাজার ডলার বা তারও বেশি হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৯২ ডলার ৭০ সেন্টে পৌঁছায়। ২০২৫ সালে স্বর্ণের দাম ৬৪ শতাংশ বাড়ার পর চলতি বছরে এখন পর্যন্ত এর দাম বেড়েছে ১৭ শতাংশের বেশি।

লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের (এলবিএমএ) বার্ষিক পূর্বাভাস জরিপে বিশ্লেষকরা জানিয়েছেন, ২০২৬ সালে স্বর্ণের দাম সর্বোচ্চ ৭ হাজার ১৫০ ডলারে পৌঁছাতে পারে। গোল্ডম্যান স্যাকস তাদের ডিসেম্বর ২০২৬-এর পূর্বাভাস ৪ হাজার ৯০০ ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৪০০ ডলারে উন্নীত করেছে।

স্বাধীন বিশ্লেষক রস নরম্যান ধারণা করছেন, চলতি বছর স্বর্ণের দাম ৬ হাজার ৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে। তিনি বলেন, বর্তমানে একমাত্র নিশ্চয়তা হলো অনিশ্চয়তা, যা স্বর্ণের দাম বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে।

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের এই ঊর্ধ্বগতির পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, ভূরাজনৈতিক উত্তেজনার অংশ হিসেবে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে দ্বন্দ্ব, শুল্ক নিয়ে অনিশ্চয়তা এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে সংশয় বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। দ্বিতীয় কারণ হিসেবে মার্কিন নির্বাচনের বিষয়টির কথা বলছেন মেটালস ফোকাসের পরিচালক ফিলিপ নিউম্যান। তার মতে, সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কারণে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়বে। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ শেয়ার বাজার ছেড়ে স্বর্ণের দিকে ঝুঁকছেন।

গোল্ডম্যান স্যাকসের মতে, উদীয়মান দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের ওপর নির্ভরতা কমাতে মাসে গড়ে ৬০ মেট্রিক টন স্বর্ণ কিনছে। পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক তাদের স্বর্ণের মজুদ ৫৫০ টন থেকে ৭০০ টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চীনও টানা ১৪ মাস ধরে স্বর্ণ কেনা অব্যাহত রেখেছে।

স্বর্ণভিত্তিক ইটিএফগুলোতে বিনিয়োগ বাড়ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইটিএফগুলোতে রেকর্ড ৮৯ বিলিয়ন ডলার বা ৮০১ মেট্রিক টন স্বর্ণের সমপরিমাণ বিনিয়োগ এসেছে, যা ২০২০ সালের পর সর্বোচ্চ।

গ্যাবিলি গোল্ড ফান্ডের সহ-পোর্টফোলিও ম্যানেজার ক্রিস মানসিনি বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমানো অব্যাহত রাখলে স্বর্ণের চাহিদা আরও বাড়বে।

দাম অত্যাধিক বেড়ে যাওয়ায় গয়না তৈরির ক্ষেত্রে স্বর্ণের চাহিদা কিছুটা কমলেও ভারতসহ বড় বাজারগুলোতে কয়েন ও ছোট বারের চাহিদা বেশ শক্তিশালী। বিশ্লেষক ফ্রেডেরিক প্যানিজুত্তি বলেন, স্বর্ণের ক্ষেত্রে কোনও ক্রেডিট রিস্ক বিশ্লেষণ করার প্রয়োজন হয় না বলেই সাধারণ বিনিয়োগকারীদের কাছে এর আবেদন বাড়ছে।

তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, সুদের হার কমানোর সিদ্ধান্তে পরিবর্তন আসলে বা শেয়ার বাজারে ধস নামলে স্বর্ণের দাম সাময়িকভাবে কমতে পারে। তবে বেশিরভাগেরই মত, বৈশ্বিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত স্বর্ণের দামে বড় ধরনের কোনও পতনের সম্ভাবনা নেই।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রকাশ্যে থুথু ফেললে ১০০, প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা পশ্চিমবঙ্গে
পুরনো খাবারে নতুন মেয়াদ, পেপসি-নেসলে-কোকাকোলার রফতানি পণ্য নিয়ে মুম্বাইয়ে জালিয়াতির পর্দাফাঁস
সর্বশেষ খবর
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত