ইসলামাবাদে দ্বিতীয় দিনে গড়ালো ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক 
১২ এপ্রিল ২০২৬, ০৬:২৬আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৭

পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘ প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি শান্তি আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে এই আলোচনা রবিবারও (১২ এপ্রিল) থাকবে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ। খবর আল-জাজিরার। 

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১১ এপ্রিল) যৌথ আলোচনা শুরু হওয়ার পর ইতোমধ্যে প্রায় ১৫ ঘণ্টা পার হয়ে গেছে। ইসলামাবাদের ঐতিহ্যবাহী সেরেনা হোটেলে এখনও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চলছে। 

এর আগে ফার্স নিউজ জানিয়েছিল, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার একটি গুরুত্বপূর্ণ ধাপ ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে উভয় পক্ষের বিশেষজ্ঞ দলগুলো একে অপরের সাথে প্রস্তাবিত আলোচনার খসড়া বিনিময় করছে। এই খসড়াগুলো পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত কোনও চুক্তির দিকে এগোনোর পথ তৈরি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে চলা চরম উত্তেজনার পর পাকিস্তান ও কাতারের কূটনৈতিক প্রচেষ্টায় এই বৈঠকটি আয়োজিত হচ্ছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। 

/এসটি/ 
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম