ইসরায়েলে হামলার হুমকি এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ০২:০৬আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ২১:৩৪

লেবাননে বোমাবর্ষণ অব্যাহত থাকলে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘রক্ত ও ঘৃণায় অন্ধ’ বলে অভিযুক্ত করে বলেছেন, “আক্রমণ না করার কোনও কারণ নেই।” খবর টেলিগ্রাফের।

এরদোয়ান বলেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধে যদি পাকিস্তান মধ্যস্থতা না করতো তাহলে আমরা ইসরায়েলকে তার জায়গা দেখিয়ে দিতাম… যেমন আমরা লিবিয়া ও কারাবাখে প্রবেশ করেছি, তেমনি আমরা ইসরায়েলেও প্রবেশ করতে পারি। এটি না করার কোনও কারণ নেই।”

তুর্কি প্রেসিডেন্টের বক্তব্যটি এমন সময় এলো যখন কিনা তুরস্কের প্রসিকিউটররা নেতানিয়াহুসহ ইসরায়েলের ৩৫ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। যেখানে মোট সাড়ে চার হাজার বছরেরও বেশি কারাদণ্ডের আবেদন করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, নির্যাতন এবং বেআইনিভাবে স্বাধীনতা হরণের অভিযোগ আনা হয়েছে। 

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক, যিনি তদন্ত শুরু হওয়ার সময় ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর ছিলেন, এই অভিযোগপত্রের প্রশংসা করে এটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন।

এই পদক্ষেপে ইসরায়েলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু লেখেন, “এরোদোয়ান নিজ দেশের কুর্দি নাগরিকদের গণহত্যা করেছেন।”

তুরস্কের অভিযোগপত্রে নাম থাকা ব্যক্তিদের একজন ইসরাইল কাৎজ। তুর্কি প্রধানমন্ত্রীকে ‘মুসলিম ব্রাদারহুডের একজন ব্যক্তি’ বলে বর্ণনা করেছেন তিনি। বলেন, “ইসরায়েল শক্তি ও দৃঢ়তার সঙ্গে নিজেদের রক্ষা করা অব্যাহত রাখবে এবং তার উচিত চুপচাপ বসে থাকা।” এরোদোয়ানের সমালোচনা করে ইতামার বেন গাভীর হিব্রু ভাষায় টুইট করে বলেন, “এরদোয়ান, তুমি কি ইংরেজি বোঝো?”, এরপর ইংরেজিতে যোগ করেন: “এফ-----ইউ।”

একসময় ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্ক ভালো ছিল। দু’দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য ও ভ্রমণ সম্পর্ক ছিল। তবে, ইসরায়েল ও হামাসের সংঘাতের সময় সম্পর্কের দ্রুত অবনতি ঘটে।

নোট: 

সোমবার এক বিবৃতিতে তুরস্ক সরকার জানায়, এরদোয়ানের ইসরায়েল আক্রমণের হুমকির খবরটি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব দাবি সত্য নয় এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার একটি প্রচেষ্টা। তুরস্ক বরাবরই রক্তপাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।’

এরপর সোমবার সকালে টেলিগ্রাফ তাদের প্রতিবেদনটি মুছে ফেলে। পত্রিকাটির একজন জ্যেষ্ঠ সম্পাদক এক্সে  বলেন, ‘আমরা সংবাদটি সরিয়ে নিয়েছি। উদ্ধৃতিগুলো হয় পুরোনো ছিল অথবা একেবারেই বানানো।’ 

প্রকৃতপক্ষে এরদোয়ানের এই মন্তব্যগুলো ছিল ২০২৪ সালের জুলাই মাসের। তুরস্কের রাইজ শহরে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় তিনি বলেছিলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েল যেন এমন অন্যায্য আচরণ করতে না পারে, সে জন্য আমাদের শক্তিশালী হতে হবে। আমরা যেভাবে কারাবাখ ও লিবিয়ায় প্রবেশ করেছিলাম, তাদের সঙ্গেও একই কাজ করতে পারি।’

/এবিএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম