যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তর করতে চায় ইরান, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৭আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৯

ইরান নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে রাখতে চাই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি অবস্থানে আছি বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আল-জাজিরার।

ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান সবকিছুর জন্য সম্মত হয়েছে, যার মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরও রয়েছে।”

ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতি চলছে যুক্তরাষ্ট্রের, যা শেষ হবে আগামী ২২ এপ্রিল। ট্রাম্প বলেছেন, “যদি আমরা চুক্তির কাছাকাছি পৌঁছায় তাহলে যুদ্ধবিরতির সময়সীমা আরও পিছিয়ে দেওয়া হতে পারে।”

যদি ইরানের সঙ্গে চুক্তি হয় তাহলে পাকিস্তান যাবেন মার্কিন প্রেসিডেন্ট। এমন ঘোষণা দিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে। ট্রাম্প বলেন, “যদি ইসলামাবাদে চুক্তি সাক্ষরিত হয়, তাহলে আমি সেখানে যাবো।” পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা করে তিনি বলেন, “ফিল্ড মার্শাল অনেক ভালো। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও দারুণ। তারা আমাকে চাই।”

আজকের সংবাদ সম্মেলনেও পোপ লিও চতুর্দশকে নিয়ে কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন 
“যা সঠিক, আমাকে সেটাই করতে হবে—পোপকে এটা বুঝতে হবে। পোপের বিরুদ্ধে আমার কিছু নেই। তার ভাই পুরোপুরি মাগা সমর্থক।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরান যুদ্ধের উদ্দেশে হলো দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা। তিনি ইরান সরকারের সমালোচনা করে বলেন, “তারা নিজেদের জনগণকে হত্যা করছে এবং এ কারণেই আমি পোপের শান্তির ওপর জোর দেওয়ার অবস্থানের বিরোধিতা করি। আমি নিশ্চিত, পোপ একজন ভালো মানুষ। পোপকে বুঝতে হবে, এটা বাস্তব পৃথিবী।”

/এবিএম/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের