ভেনিজুয়েলায় সাপ্তাহিক ছুটি ৩ দিন

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৬, ১২:৫১আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১২:৫২
image

বিদ্যুৎ সংকট সামাল দিতে ভেনিজুয়েলায় দুই মাসের জন্য সাপ্তাহিক ছুটি ৩ দিন করা হয়েছে। তেল-সমৃদ্ধ  দেশটিতে বিদ্যুতের ব্যবহার কমাতে এবং পাওয়ার গ্রিডের পতন এড়াতে সরকারি প্রতিষ্ঠানে তিনদিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হলো।

বুধবার দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানান। তিনি দুই মাসের জন্য ভেনিজুয়েলার সরকারি কর্মকর্তা-কর্মচারিদের সাপ্তাহিক ছুটি তিনদিন ঘোষণা করেন।

নিকোলাস মাদুরো

এ ঘোষণার ফলে আগামী দুই মাস শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সাপ্তাহিক ছুটি ভোগ করবেন দেশটি ১০ লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী। তিনদিন ছুটির ফলে বিদ্যুৎ খরচ ২০ ভাগ সাশ্রয় হবে বলে জানান মাদুরো।

উল্লেখ্য, ভেনিজুয়েলার বিদ্যুতের ৭০ ভাগই আসে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। তবে এল নিনো জলবায়ুর প্রভাবে বিদ্যুৎ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। এক মাস ধরে চলমান খরায় তীব্র বিদ্যুৎ সংকটের সৃষ্টি হয় দেশটিতে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক