অবশেষে নারীদের জন্য সেই মন্দিরের দরজা উন্মুক্ত

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৬, ২১:৫০ আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ২১:৫৫

ভারতের মহারাষ্ট্রের আলোচিত শনি শিঙ্গনাপুর মন্দিরে নারীদের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্দিরটির কর্তৃপক্ষ। মুম্বাই হাই কোর্টের আদেশ এবং নারী আন্দোলন কর্মীদের লাগাতার বিক্ষোভের মুখে ৪০০ বছরের প্রচলিত প্রথা ভাঙার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা। মন্দির কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি’র খবরে বলা হয়, এখন থেকে নারীদের মন্দিরে প্রবেশে বাধা দেওয়া হবে না বা উৎসাহও দেওয়া হবে না। এর অর্থ কার্যত মন্দিরটিতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

গত বছর থেকে নারীদের প্রবেশ নিয়ে মহারাষ্ট্রের আহমেদনগর এলাকার শনি শিঙ্গনাপুর মন্দির আলোচনায় আসে। সেবার এক নারী কৌশলে মন্দিরটিতে প্রবেশ করে পূজা করলে এক পুরোহিত মন্দিরকে ‘শুদ্ধ’ করতে বড়সড় যজ্ঞের আয়োজন করে। নারীর প্রতি বৈষম্যমূলক এই প্রথার প্রতিবাদ জানিয়ে ‘ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেড’ জানুয়ারিতে ঘোষণা দিয়ে মন্দিরটিতে প্রবেশের চেষ্টা করে। ওই সময় কয়েকশ নারী খালি পায়ে মন্দিরের দিকে রওয়ানা হলে অনেক দূরেই তাদের আটকে দেয় পুলিশ। পরে সংগঠনটি আদালতের আশ্রয় নেয়।

শনি শিঙ্গনাপুর মন্দির

১ এপ্রিল ওই মামলার রায়ে মুম্বাই হাই কোর্ট বলেছে, মন্দিরে প্রবেশ করা নারীদের মৌলিক অধিকার এবং সরকারকে (নারীদের) এই অধিকার রক্ষা করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও মুম্বাই হাই কোর্টের এ আদেশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। নারীদের মন্দিরে প্রবেশে বাধা দিলে ছয় মাসের কারাদণ্ডের বিষয়েও সতর্ক করা হয়।

রায়ের পরদিন ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেডের প্রেসিডেন্ট ত্রুপ্তি দেশাইয়ের নেতৃত্বে একদল নারী মন্দিরটিতে প্রবেশের চেষ্টা করলে গ্রামবাসীরা তাদের বাধা দেয়। উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ আন্দোলনকারী নারীদের জোর করে মন্দির এলাকা থেকে সরিয়ে নেয়। ওই সময় নারী আন্দোলনকারীরা মন্দিরে প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেয়। মন্দির কর্তৃপক্ষও হাই কোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বলে জানায়। ভারতের আরও কয়েকটি মন্দিরে নারীদের প্রবেশ করতে না দেওয়ার প্রথা প্রচলিত আছে।

/এমপি/

সম্পর্কিত
‘বাংলাদেশি’ তকমায় ভারতে আটক ও বিতাড়নের মুখে মুসলিমরা
দিল্লিতে কাপড়ের দোকানের কর্মীকে ট্রায়াল রুমে গলা কেটে হত্যা
৩০ বছর পর এক ফোন কলের সূত্র ধরে ধরা পড়লো খুনের আসামি
সর্বশেষ খবর
এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে চান জেনসেন হুয়াং, তৎপর মিত্ররা
এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে চান জেনসেন হুয়াং, তৎপর মিত্ররা
স্লিপার বাস চলাচলে নীতিমালা করার প্রশ্নে হাইকোর্টের রুল
স্লিপার বাস চলাচলে নীতিমালা করার প্রশ্নে হাইকোর্টের রুল
৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী
৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী
‘কাফনের কাপড় কিনে রাখিস’, চাঁদা না পেয়ে বাড়িতে গুলি করে ফোনে হুমকি
‘কাফনের কাপড় কিনে রাখিস’, চাঁদা না পেয়ে বাড়িতে গুলি করে ফোনে হুমকি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল