ট্রাম্প আর ক্রুজ ডেমোক্র্যাটদের পক্ষে কাজ করছেন!

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৬, ১৮:৪৯আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৮:৪৯
image

ওবামা, ট্রাম্প ও ক্রুজ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেছেন, রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প আর টেড ক্রুজ তাদের চরমপন্থী মতামতের মধ্য দিয়ে প্রকারান্তরে ডেমোক্র্যাটদেরই সহায়তা করছেন।
শুক্রবার ডোনারদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।
মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি এবং মেক্সিকানদের প্রতি ঘৃণাযুক্ত মন্তব্যের প্রসঙ্গ তুলে ওবামা বলেন, ‘আমি আসলে ভাবছি ট্রাম্প আর ক্রুজ আমাদের পক্ষে কাজ করছেন।’ তিনি মনে করেন, রিপাবলিকান শিবিরকে আশাহত করেছেন ক্রুজ আর ট্রাম্প।
উল্লেখ্য ওবামার জন্ম-পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, আসলে ওবামা যুক্তরাষ্ট্রে জন্মাননি। তিনি বাইরের মানুষ। সেই মন্তব্যের প্রসঙ্গ ধরে ওবামা ব্যাঙ্গ করে বলেন, ‘১০ মাস পর থেকে আমি আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকছি না। তবে ট্রাম্প যাই বলুক না কেন, এই ১০ মাস পর্যন্ত আমি অন্তত যুক্তরাষ্ট্রের নাগরিক।’ সূত্র: গার্ডিয়ান
/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম