যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকার!

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৬, ১৯:৩১আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৯:৩১

ডেনিস হ্যাসটার্ট ঘুষ দিয়ে যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক হাউজ স্পিকার ডেনিস হ্যাসটার্টকে ছয় মাসের কারাদণ্ড প্রদানের আবেদন জানিয়েছেন প্রসিকিউটররা। তাদের অভিযোগ, ডেনিস ৫ কিশোরের ওপর যৌন নিপীড়ন চালিয়েছিলেন। ৭৪ বছর বয়সী সাবেক রিপাবলিকান নেতা ডেনিসও স্বীকার করেছেন যে তিনি মিথ্যা কথা বলেছেন ও আর্থিক আইন লঙ্ঘন করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ১৯৬৫ থেকে ১৯৮১ সালের মাঝামাঝি সময়ে শিকাগোর ইয়র্কভিলেতে শিক্ষক ও কুস্তি খেলার কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন ডেনিস। সেসময়ই তিনি বেশ কয়েকজনের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। এরমধ্যে তিনজন কুস্তি খেলোয়াড়ও রয়েছেন।
আদালতের নথিতে বলা হয়, কুস্তির কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় যৌন নিপীড়ন শিকার হওয়া এক ব্যক্তিকে মুখ বন্ধ রাখার জন্য ৩৫ লাখ ডলার পরিশোধ করতে রাজি হন তিনি। নিপীড়নের শিকার হওয়ার সময় ওই ব্যক্তির বয়স ‌১৪ বছর ছিল।
নথিতে আরও বলা হয়, যৌন নিপীড়নের শিকারদের একজন রেসলিং ক্যাম্প সফরের পথে একদিন ডেনিসের সঙ্গে এক মোটেল রুমে ছিলেন। সেসময় ডেনিস তাকে নানাভাবে স্পর্শ করেন বলে অভিযোগ করা হয়।
বিল ক্লিনটনের প্রেসিডেন্সির সময় স্পিকার হন ডেনিস

আরও দুই ব্যক্তি অভিযোগ করেছেন, তাদের বয়স যখন ১৪ বছর ও ১৭ বছর ছিল তখন ডেনিস ইয়র্কভিলের একটি স্কুলের লকার রুমে তাদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছিলেন।

তবে যৌন নিপীড়নের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার সময়সীমা শেষ হয়ে যাওয়ার কারণে তাকে নিপীড়নের দায়ে অভিযুক্ত করা যাচ্ছে না। আর সেকারণে কেবল ঘুষ প্রদানের দায়ে হলেও তাকে অভিযুক্ত করার দাবি জানান প্রসিকিউটররা।

উল্লেখ্য, আট বছর ধরে হাউজ স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৭ সালে ডেনিস অবসর নেন। এ মাসের শেষ দিকে ঘুষ দিয়ে যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার কারণে তার সাজা ঘোষণার কথা রয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম