ওয়াইওমিং-এ স্যান্ডার্সের জয়, রিপাবলিকান শিবিরে ক্রুজের চমক

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৬, ১৩:১৮আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৩:১৮
image

বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থিতার লড়াইয়ে ওয়াইওমিং অঙ্গরাজ্যেও হিলারি ক্লিনটনকে হারিয়ে দিলেন বার্নি স্যানডার্স। সর্বশেষ অনুষ্ঠিত ৮টি অঙ্গরাজ্যের ৭টিতেই জয় পেলেন তিনি। অবশ্য ডেলিগেটস সমর্থনে এখনও বেশ ভালো ব্যবধানেই হিলারি এগিয়ে রয়েছেন। এদিকে কলোরাডোতে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ আরও বেশ কিছু ডেলিগেটস-এর সমর্থন পেয়েছেন।
ওয়াইওমিংয়ে অনুষ্ঠিত ককাসে ৫৬%-৪৪% ভোটে জিতেছেন স্যান্ডার্স। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ওয়াইওমিং অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের ডেলিগেটসের সংখ্যা ১৪। আর সেখান থেকেই আনুপাতিক হারে স্যান্ডার্স ও হিলারি মধ্যে ডেলিগেটস বণ্টন হবে।
এদিকে রিপাবলিকানদের প্রার্থিতার লড়াইয়ের অংশ হিসেবে কলোরাডো অঙ্গরাজ্যে টেড ক্রুজ চমক দেখাতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে আরও অনেক বেশি ডেলিগেটস লাভ করতে যাচ্ছেন তিনি। শুক্রবার স্টেট অ্যাসেমব্লিতে ক্রুজ ২১ জন ডেলিগেটস পেয়েছেন। আর বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২ জন ডেলিগেটস।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থিতা নির্বাচনের প্রক্রিয়াটি বেশ জটিল। প্রাইমারি ও ককাস নামের দুইটি পদ্ধতির মধ্য দিয়ে সেখানে প্রার্থিতা চূড়ান্ত করার প্রাথমিক পর্ব সম্পন্ন হয়। প্রাইমারি হচ্ছে প্রথাগত নির্বাচন, যেখানে দিনব্যাপী গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। আর ককাস হচ্ছে দলের নিবন্ধিত ভোটার ও কর্মীদের সভা, যা পূর্বনির্ধারিত দিন ও ক্ষণে অনুষ্ঠিত হয়। কোনও কোনও অঙ্গরাজ্যে শুধু প্রাইমারি নির্বাচন হয়, আবার কোনও রাজ্যে শুধু ককাস নির্বাচন হয়। কোনও রাজ্যে প্রাইমারি ও ককাস দুটিই হয়। এবার এই প্রক্রিয়া শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি। শেষ হওয়ার কথা ১৪ জুন। প্রাইমারি বা ককাস নির্বাচন সাধারণত সরাসরি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নির্ধারণের সুযোগ পাওয়ার পরিবর্তে তারা নির্ধারণ করেন যে, প্রতিটি দলের কনভেনশনে দলের কোন প্রার্থী কতজন ডেলিগেট সংগ্রহ করতে পারলেন। চূড়ান্ত দলীয় কনভেনশনে ওই ডেলিগেটদের ভোটেই চূড়ান্ত প্রার্থিতা নিশ্চিত করা হয়।

হিলারি

এবারের নির্বাচনের প্রার্থিতা বাছাইয়ে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের ডেলিগেট সংখ্যা ৪,৭৬৩ জন। এদের মধ্যে প্রাইমারি আর ককাস থেকে নির্বাচিত ডেলিগেটের সংখ্যা হবে ৪২৫১ জন। আর সুপার ডেলিগেটের সংখ্যা ৭১২ জন। মোট ৪৭৬৩ জন সাধারণ ও সুপার ডেলিগেটের মধ্যে অর্ধেকের বেশি সংখ্যক ডেলিগেট যাকে ভোট দেবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ডেমোক্র্যাটদের হয়ে। সে হিসেবে প্রার্থিতা নিশ্চিত করতে একজন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশীকে পেতে হবে ২৩৮৩ জন ডেলিগেটের সমর্থন। জুলাইয়ে ফিলাডেলফিয়ায় প্রার্থী বাছাইয়ে অনুষ্ঠিত হবে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন। সেই সম্মেলনেই ডেলিগেট আর সুপার ডেলিগেটদের ভোটে নির্ধারিত হবেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী।

এপির সবশেষ তথ্য অনুযায়ী ডেলিগেট সংগ্রহের ক্ষেত্রে হিলারি এ পর্যন্ত পেয়েছেন ১৭৫৬ জনের সমর্থন। আর স্যান্ডার্স নিশ্চিত করতে পেরেছেন ১০৬৮ জনের সমর্থন। এখনও সমর্থন দেওয়ার বাকি ১৯৪১ জন ডেলিগেট। প্রার্থিতা নিশ্চিত করতে গেলে হিলারিকে এর মধ্যে পেতে হবে ৬২৭ জনের সমর্থন। আর স্যান্ডার্সকে পেতে হবে আরও ১৩১৫ জনের সমর্থন। 

এদিকে রিপাবলিকানদের প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে ডেলিগেটদের সংখ্যা ২,৪৭২ জন। প্রার্থিতা পাওয়ার জন্য মনোনয়ন প্রত্যাশীদের অন্তত ১,২৩৭ জন ডেলিগেটের সমর্থন পেতে হবে। মনোনয়নের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে এ পর্যন্ত সমর্থন দিয়েছেন ৭৪৩ জন ডেলিগেট। টেড ক্রুজ পেয়েছেন ৫৩২ জনের সমর্থন। এখনও সমর্থন দেওয়ার বাকি ৮৬৭ জন। প্রার্থিতা নিশ্চিত করতে হলে বাকি ডেলিগেটদের মধ্য থেকে ট্রাম্পকে অন্তত ৪৯৪ জন ডেলিগেটের সমর্থন পেতে হবে। টেড ক্রুজকে পেতে হবে ৭০৫ জনের সমর্থন। সূত্র: বিবিসি, এপি, গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম