সিরিয়ায় আইএসের হাতে নিহত ২১ খ্রিস্টান

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৬, ১০:০৯আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১০:১৮

সিরিয়ার আল-কারিয়াতাইন শহরে আইএসের হাতে জীবন দিয়েছেন ২১ জন খ্রিস্টান ধর্মাবলম্বী। নিহতদের মধ্যে তিনজন নারী। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত পাঁচজন। সিরীয় অর্থোডক্স চার্চ-এর বরাত দিয়ে সোমবার বিবিসি এ খবর জানিয়েছে।

২০১৫ সালের আগস্ট মাসে সিরিয়ার আল-কারিয়াতাইন শহরের নিয়ন্ত্রণ নেয় আইএস। এরপর থেকে সেখানকার তিন শতাধিক খ্রিস্টান বাসিন্দা অসহনীয় জীবনযাপন করতে থাকেন। এদের মধ্যে অন্তত ২১ জনকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

চলতি বছরের গোড়ার দিকে আইএসের হাত শহরটির আংশিক নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় রুশ সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সমর্থকরা। কিন্তু হঠাৎ করে সিরিয়া থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের ঘোষণায় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে আইএস।

সিরিয়া ও ইরাকে আইএসের বর্বরতার শিকার হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ।

সিরীয় অর্থোডক্স চার্চ জানিয়েছে, নিজেদের নিয়ন্ত্রিত শহরে আটকে পড়া খ্রিস্টান কিশোরীদের যৌনদাসী হিসেবে বিক্রির পরিকল্পনা করেছে আইএস। আটক সবাইকে মুক্ত করতে আলোচনা চলছে। কিন্তু শর্তের বাইরে গিয়ে আইএস ইচ্ছেমত মানুষ খুন করছে।

এদিকে সম্প্রতি সিরিয়ায় একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস। গত কয়েক মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একাধিক শহর তাদের হাতছাড়া হয়েছে। কদিন আগেই আইএসের কাছ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-রাই শহর ছিনিয়ে নেয় দেশটির সরকারবিরোধী বিদ্রোহীরা। এ জয়কে আলেপ্পো শহর পুনরুদ্ধারের জ্বালানি হিসেবে বিবেচনা করা হচ্ছে। টানা কয়েকদিন ব্যাপক লড়াইয়ের পর আল-রাই শহরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় বিদ্রোহীরা। এতে করে এই পথে তুরস্ক থেকে বিদ্রোহীদের জন্য সহায়তার রুটটি নিরাপদ হলো। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
সর্বশেষ খবর
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি