দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৬, ২২:২৪আপডেট : ২৪ জুন ২০২৬, ২২:২৪

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৪ জুন (বুধবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

হরমুজে টোল আদায় মানবে না ওয়াশিংটন: মার্কো রুবিও; যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় ‘নতুন জীবন’ পাচ্ছে হিজবুল্লাহ: ইসরায়েল; সব ইহুদি তোমার ওপর বিরক্ত: নেতানিয়াহুকে ট্রাম্প; সিনেটে ভোটের পর চাইলেই কি ইরানে হামলা চালাতে পারবেন ট্রাম্প; সমঝোতা স্মারকই যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ; খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও হরমুজ প্রণালিতে টোল বা ফি আরোপের প্রশ্নে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য সামনে এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের কোনও ধরনের টোল বা ফি আদায় ওয়াশিংটন মেনে নেবে না কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

গত এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে যখন লেবাননের সঙ্গে প্রথম আলোচনা শুরু হয়েছিল, তখন ইসরায়েলের ধারণা ছিল ইরান দুর্বল হয়ে পড়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইসরায়েলের ভেতরে এখন এই অনুভূতি জোরালো হচ্ছে যে হিজবুল্লাহ এর মাধ্যমে এক নতুন জীবন ফিরে পাচ্ছে। 

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’ বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের লেখা একটি নতুন বইয়ে ট্রাম্পের এই ক্ষোভ প্রকাশের তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।

 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ঠেকানোর লক্ষ্যে যুদ্ধক্ষমতা-সংক্রান্ত একটি প্রস্তাব মঙ্গলবার প্রথমবারের মতো অনুমোদন করেছে মার্কিন সিনেট। ইরান যুদ্ধ থামাতে সিনেটে এটি ছিল ১০ম প্রচেষ্টা। ৫০-৪৮ ভোটে পাস হওয়া প্রস্তাবটি আগের উদ্যোগগুলোর তুলনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।  যদিও প্রস্তাবটির পূর্ণ আইনি বাধ্যবাধকতা নেই এবং এটি মূলত প্রতীকী, তবু যুদ্ধ এবং তা শেষ করতে ট্রাম্পের করা ইরান চুক্তি নিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের একাংশ রিপাবলিকান সদস্যের ক্রমবর্ধমান উদ্বেগ এতে প্রতিফলিত হয়েছে। চলতি মাসের শুরুতে প্রতিনিধি পরিষদও প্রস্তাবটি অনুমোদন করেছিল।

 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানে হওয়া চুক্তিকে ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ বলে মন্তব্য করেছেন ইরানের আলোচক দলের প্রধান ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, তা এখনও জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে। 

 

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের উসকানি সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠা হবে: এরদোয়ান
ইরান পুনর্গঠনে ৩০ হাজার কোটি ডলার আসবে কোথা থেকে
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
সর্বশেষ খবর
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদমাধ্যম কাজ করতে পারে: স্পিকার 
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদমাধ্যম কাজ করতে পারে: স্পিকার 
নেইমার যে রেকর্ড গড়তে যাচ্ছেন
নেইমার যে রেকর্ড গড়তে যাচ্ছেন
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি 
লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি 
আর্জেন্টিনার খেলা চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় কর্মীকে তুলে নিয়ে পিটুনি
আর্জেন্টিনার খেলা চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় কর্মীকে তুলে নিয়ে পিটুনি
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন