হরমুজে টোল আদায় মানবে না ওয়াশিংটন: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক 
২৪ জুন ২০২৬, ০৮:৫৪আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:৫৪

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও হরমুজ প্রণালিতে টোল বা ফি আরোপের প্রশ্নে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য সামনে এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের কোনও ধরনের টোল বা ফি আদায় ওয়াশিংটন মেনে নেবে না কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত সফরের শুরুতে রুবিও বলেন, এ ধরনের উদ্যোগের বিরোধিতা করবে যুক্তরাষ্ট্র।

তিনি জানান, এটি একটি আন্তর্জাতিক নৌপথ। কোনও দেশেরই আন্তর্জাতিক নৌপথে টোল বা ফি আরোপের অধিকার নেই। একই সঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের সব দেশই এ বিষয়ে একমত হবে বলে তিনি বিশ্বাস করেন।

এদিকে, ইরান বরাবরই হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার কথা বলে আসছে।

এর আগে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার  মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, হরমুজ ‘কখনওই যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না’। যদিও উভয় পক্ষ প্রণালিটি খোলা রাখতে যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে একমত হয়েছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
২৪ জুন ২০২৬, ০৮:৫৪
হরমুজে টোল আদায় মানবে না ওয়াশিংটন: মার্কো রুবিও
সম্পর্কিত
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইসরায়েলের উসকানি সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠা হবে: এরদোয়ান
সর্বশেষ খবর
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
বিদ্যুৎ বিভাগের দাবি ঘাটতি নেই, গ্রাহকরা বলছেন ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়
বিদ্যুৎ বিভাগের দাবি ঘাটতি নেই, গ্রাহকরা বলছেন ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৬
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৬
সংবিধান সংশোধনের পথেই হাঁটছে বিএনপি, কী করবে জামায়াত 
সংবিধান সংশোধনের পথেই হাঁটছে বিএনপি, কী করবে জামায়াত 
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন