তেহরান সফরে ইতালির প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ১৫:৪৩আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৫:৪৬

রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। তার সঙ্গে রয়েছে ইতালির ২৫০ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

তেহরান সফরে ইতালির প্রধানমন্ত্রী

রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিনিধি নিয়ে গঠিত ইতালিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মাত্তিও রেনজি। ২০০১ সালের পর এই প্রথম ইরান সফর করছেন ইতালির কোনও প্রধানমন্ত্রী। তেহরানে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইরানের শিল্প, খনি এবং বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ রেজা নেয়ামতজাদেহ। পরে ইরানের ঐতিহ্য অনুযায়ী ইতালির প্রধানমন্ত্রীকে তেহরানের সাদাতাবাদ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কমপ্লেক্সে আনুষ্ঠানিক স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ সময় তাদেরকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রেক্ষিতে তেহরান-রোম দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ইউরোপ সফরের অংশ হিসেবে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম