দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ২১:০১আপডেট : ২৫ জুলাই ২০২৬, ২১:০১

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৫ জুলাই (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর; অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী; রুশ এস-৪০০ না ছাড়লে মিলবে না এফ-৩৫ যুদ্ধবিমান: তুরস্ককে যুক্তরাষ্ট্র; চিকিৎসকের বিরুদ্ধে শতাধিক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ তুললেন নার্স; স্বৈরাচারের পরাজয়: যন্তর মন্তরে পতাক উড়িয়ে নাচে-গানে উচ্ছ্বাস; যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

সাধারণত যাত্রীসেবা কিংবা গন্তব্যের নেটওয়ার্কের কারণে বিশ্বজুড়ে আলোচনায় থাকে বিমানবন্দরগুলো। তবে একটি বিমানবন্দর আন্তর্জাতিক পরিসরে পরিচিতি পেয়েছে সম্পূর্ণ ভিন্ন এক কারণে, তার বিশাল আয়তনের জন্য।

 

নরেন্দ্র মোদি সরকারকে কাঁপিয়ে দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে লাগাতার আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান এক্স-এ (সাবেক টুইটার) হিন্দিতে লেখা একটি চিঠির মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি পোস্ট করেন। খবর দ্য টেলিগ্রাফ

 

রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ না ছাড়া পর্যন্ত তুরস্ক এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় যোগ দেওয়ার আইনি শর্ত পূরণ করতে পারছে না বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের হাতে আসা ২২ জুলাইয়ের এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

৬৫ বছর বয়সী ডাক্তারের কাছ থেকে দুই কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া ভারতের রাজস্থানের এক নার্স, উল্টো ওই ডাক্তারের বিরুদ্ধে ১০০ জনেরও বেশি নারীকে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। কমলা ওরফে কমলেশ নামের ওই নার্স শুক্রবার বারমের আদালতে পেশ করার আগে একটি ভিডিও বার্তায় ডাক্তারের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ জানান। ডাক্তারকে একজন ‘সিরিয়াল রেপিস্ট’ হিসেবে দাবি করে নার্স অভিযোগ করেন, ওই ডাক্তার তার হাসপাতালে আসা বেশ কয়েকজন নারী রোগীকেও নির্যাতন করেছেন।

 

‘হেরেছে, হেরেছে, স্বৈরাচার হেরেছে!’, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর দিল্লিতে আন্দোলনস্থল যন্তর মন্তরে পৌঁছাতেই আনন্দে ফেটে পড়েন সেখানে জড়ো হওয়া আন্দোলনকারীরা। শনিবার (২৫ জুলাই) এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো যন্তর মন্তর এলাকা।

 

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত বিভিন্ন দাবি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার তৃতীয় দফা সরকারি প্রতিনিধিদলের সঙ্গে সিজেপির বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

 

/এএ/
সম্পর্কিত
১২ বছরে তৃতীয়বার পিছু হটলো মোদি সরকার
মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানের প্রতি পূর্ণ সমর্থন চীনের
প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই ইস্যুতেই হারালেন মন্ত্রিত্ব
সর্বশেষ খবর
১২ বছরে তৃতীয়বার পিছু হটলো মোদি সরকার
১২ বছরে তৃতীয়বার পিছু হটলো মোদি সরকার
বাজারে ভেজাল রেফ্রিজারেন্ট গ্যাস, বিস্ফোরণের শঙ্কায় সতর্কতা
বাজারে ভেজাল রেফ্রিজারেন্ট গ্যাস, বিস্ফোরণের শঙ্কায় সতর্কতা
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
আপনার ঘর হোক তেলাপোকামুক্ত
আপনার ঘর হোক তেলাপোকামুক্ত
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী