‘এখনও অনেক পথ বাকি’, আন্দোলন প্রত্যাহারের পরের দিন অভিজিৎ দিপকে

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১১:০৮আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৬:০২

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সাফল্যের পর প্রথমবারের মতো প্রকাশ্যে বার্তা দিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পর আন্দোলন প্রত্যাহার করেছে সিজেপি। রবিবার (২৬ জুলাই) এক ভিডিও বার্তায় আন্দোলনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান অভিজিৎ।

নিজের এক্স অ্যাকাউন্টে এক ভিডিওতে ৩০ বছর বয়সী দিপকে জানান, এখন তিনি অনেকটাই স্বস্তিতে আছেন।

দিপকে বলেন, ‘‘এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। সকালে ঘুম থেকে উঠে আর ভাবতে হয় না, এরপর কী করব বা সন্ধ্যা পর্যন্ত কী ঘটবে।’’

৩৭ দিনের আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘‘পুরো সময়টা সত্যিই খুব কঠিন ছিল’’। তবে এখন আর কোনও আতঙ্ক নেই বলেও জানান তিনি।

ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে দিপকে বলেন, ‘‘এই সাফল্যই শেষ নয়। এটা তো সবে শুরু। ককরোচ জনতা পার্টির এখনও অনেক দূর পথ পাড়ি দিতে হবে।’’

ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের ব্যঙ্গাত্মক জবাব হিসেবে মে মাসে দিপকে সিজেপি প্রতিষ্ঠা করেন। পরে তা দেশজুড়ে তরুণদের একটি বড় আন্দোলনে রূপ নেয়। রাজধানীর যন্তর মন্তরে হাজারো সমর্থক জড়ো হয়ে প্রশ্নফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যান।

ভিডিও বার্তায় দিপকে আরও জানান, টাইফয়েড ও জ্বরে আক্রান্ত থাকায় আন্দোলনের শেষের দিন যন্তর মন্তরে উপস্থিত সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারেননি।

তিনি বলেন, ‘‘যারা ৩৭ দিন ধরে জন্তর মন্তরে ছিলেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আপনারা দেশের জন্য যা করেছেন, আমি সত্যিই তার প্রশংসা করি।’’

/এনআই/
সম্পর্কিত
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
সর্বশেষ খবর
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ