অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ০৮:৪২আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৮:৪২

‘জীবন্ত নস্ট্রাদামুস’ হিসেবে পরিচিত অ্যাথোস সালমে দাবি করেছেন, ২০২৬ সালের জন্য করা তার ১০টি মূল ভবিষ্যদ্বাণীর মধ্যে দুটি ইতোমধ্যে সত্য প্রমাণিত হয়েছে। এবার বিশ্ববাসীকে নতুন এক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সালমে দাবি করেন, ফুটবলের বিশ্বকাপ জয়ী দল স্পেনের জয় এবং ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার বিষয়টি তিনি আগেই সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে কেন্দ্র করে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে নতুন সংকট তৈরির কথা বলেছিলেন তিনি। এর আগে কোভিড-১৯ মহামারি এবং রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঠিক ভবিষ্যদ্বাণী নিয়েও তিনি আলোচনায় এসেছিলেন।

এখন জলবায়ু পরিবর্তনের কারণে সুমেরু অঞ্চলে (আর্কটিক সার্কেল) নতুন যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন সালমে। বরফ গলে নতুন নৌপথ ও খনিজ সম্পদের উন্মোচন ঘটায় রাশিয়া ও ন্যাটোর মধ্যে সংঘাত বাঁধতে পারে বলে তার ধারণা।

তিনি জানান, সাম্প্রতিক তথ্যে দেখা গেছে রাশিয়া সেখানে কৌশলগত এলাকায় ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। পাশাপাশি আফ্রিকার সাহেল অঞ্চল, বিশেষ করে নাইজারের উত্তরাঞ্চলে চরমপন্থি গোষ্ঠীর উত্থানের কারণে বড় ধরণের পরোক্ষ সংঘাত হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

প্যারাটাইকোলজিস্ট সালমে সাংকেতিক বিশ্লেষণ, দীর্ঘমেয়াদি প্রবণতা এবং কাবালা চর্চার মাধ্যমে এসব ভবিষ্যদ্বাণী করে থাকেন। তবে তিনি স্বীকার করেছেন যে কোনও পদ্ধতিই শতভাগ নিখুঁত নয় এবং ভুল হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
ডায়ানার মৃত্যুর খবরে চার্লস ‘উচ্ছ্বসিত’ ছিলেন, দাবি ভাইয়ের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
সৌদির নিরাপত্তায় ‘যেকোনও কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান
সর্বশেষ খবর
ডায়ানার মৃত্যুর খবরে চার্লস ‘উচ্ছ্বসিত’ ছিলেন, দাবি ভাইয়ের
ডায়ানার মৃত্যুর খবরে চার্লস ‘উচ্ছ্বসিত’ ছিলেন, দাবি ভাইয়ের
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
ট্রাকের নিচে ঢুকে পড়লো মোটরসাইকেল, প্রাণ গেলো পুলিশ সদস্যের
ট্রাকের নিচে ঢুকে পড়লো মোটরসাইকেল, প্রাণ গেলো পুলিশ সদস্যের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ