জেন-জিদের পছন্দের তালিকায় শীর্ষ শহর কোনগুলো

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ১৬:৪৭আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৬:৪৭

জীবনযাত্রাকে রোমাঞ্চকর অথচ নাগালের মধ্যে রাখতে বিশ্বজুড়ে পছন্দের শহরের সন্ধান করছে জেন-জি প্রজন্ম। জীবনের গতি, খরচ ও মানসিক শান্তির মেলবন্ধন ঘটাতে তরুণরা কোন শহরগুলোকে সবচেয়ে বেশি উপভোগ করছেন, তা জানতে অনূর্ধ্ব-৩০ বছর বয়সী হাজার হাজার তরুণ-তরুণীর ওপর একটি জরিপ চালায় লাইফস্টাইল বিষয়ক সাময়িকী টাইম আউট। জরিপের ফলাফলে দেখা গেছে শীর্ষস্থানে এসেছে বড় পরিবর্তন।

গত বছরের শীর্ষস্থান অর্জন করা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে পেছনে ফেলে এবার জেন-জির সবচেয়ে পছন্দের শহরের মুকুট ছিনিয়ে নিয়েছে জাপানের রাজধানী টোকিও। ঐতিহ্য ও আধুনিকতার পাশাপাশি ফ্যাশন, অ্যানিমে, গেমিং, সঙ্গীত ও খাবারদাবারের দারুণ মিশ্রণ টোকিওকে তরুণদের প্রথম পছন্দে পরিণত করেছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালের পোর্তো শহরটি তার শান্ত জীবনযাত্রা, ঐতিহাসিক ভবন, ক্যাফে ও সমুদ্রসৈকতের সুবিধার জন্য তরুণের মন জয় করেছে।

তালিকায় পরের অবস্থানগুলোতে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাজ্যের এডিনবরা এবং চীনের সাংহাই। মেলবোর্ন তার সমৃদ্ধ ক্যাফে কালচার, স্ট্রিট আর্ট ও ক্রীড়াঙ্গনের জন্য জনপ্রিয়। বিশাল শিক্ষার্থী জনগোষ্ঠী ও সাংস্কৃতিক উৎসবের কারণে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা পেয়েছে তরুণদের ভালোবাসা। আর আধুনিক স্কাইলাইন ও বৈচিত্র্যময় খাবারের টানে চীনা নগরী সাংহাইকে বেছে নিয়েছেন জেন-জিরা।

এ ছাড়া নিউ ইয়র্ক, কোপেনহেগেন, বার্লিন, ভ্যালেন্সিয়া, নেপলস, কেপ টাউন, সিউল, প্যারিস, মেক্সিকো সিটি ও ভিয়েনাসহ আরও বেশ কয়েকটি শহর তরুণদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
৭১১ কোটি রুপিতে আস্ত টাওয়ার কেনা কে এই দীনেশ
ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান
সর্বশেষ খবর
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত