দিল্লির রাজপথে ফের জোড়-বিজোড় পদ্ধতি

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০১৬, ১৮:৪৬আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৮:৫০

ভারতের রাজধানী দিল্লির রাজপথে ফের শুরু হয়েছে জোড়-বিজোড় পদ্ধতি। ১৫ এপ্রিল ২০১৬ শুক্রবার থেকে দিল্লির রাস্তায় দ্বিতীয় দফায় এ পদ্ধতির প্রয়োগ শুরু হয়। দূষণ নিয়ন্ত্রণের এই উদ্যোগে এবার রাস্তায় নামানো হয়েছে দুই হাজার ট্রাফিক পুলিশ। এছাড়াও দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৮০ কর্মকর্তা। এ উদ্যোগ বাস্তবায়নে মাঠে নামানো হয়েছে পাঁচ হাজারের বেশি বেসামরিক স্বেচ্ছাসেবীকে।

দ্বিতীয় দফার জোড়-বিজোড়ে দিল্লিবাসীকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই নীতিকে সফল করার আহ্বান জানিয়ে কেজরিওয়াল টুইটারে লিখেছেন, 'আজ থেকে শুরু হচ্ছে জোড়-বিজোড়। আসুন হাতে হাত রেখে এই প্রক্রিয়াকে সফল করে তুলি।'

এবার ১৫ দিন মেনে চলা হবে এই নীতি। অর্থাৎ, ৩০ এপ্রিল পর্যন্ত। তবে, এই ক'দিন দিল্লি মেট্রো ও দিল্লি ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বাড়তি ট্রেন ও বাস চালানোর কথা ঘোষণা করায় যাতায়াতের ক্ষেত্রে মানুষকে বিশেষ অসুবিধায় পড়তে হবে না বলে আশা করা হচ্ছে।

দিল্লির রাজপথ

দিল্লির পরিবহন মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, একটি প্ল্যান তৈরি করে শহরকে ১১টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেক জোনে রয়েছে ১০টি সেক্টর। প্রত্যেক সেক্টরের দায়িত্বে রাখা হয়েছে একটি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম।

জোড়-বিজোড়ের নিয়ম ভাঙলে জরিমানা দিতে হবে দুই হাজার রুপি। ১৫ দিন দিল্লির রাজপথে নজরদারির জন্য রাখা হয়েছে ১০টি সিসিটিভি। তবে নারী এবং স্কুলের ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের গাড়িকে এ নিয়মের বাইরে রাখা হয়েছে।

আরও পড়ুন: কামিজ পরে মন্দিরে প্রবেশ করায় আক্রমণ 

দিল্লিতে প্রায় ৮৫ লাখ যানবাহন রয়েছে এবং প্রতিদিন প্রায় দেড় হাজার নতুন যানবাহন রাস্তায় নামে। তীব্র যানজট ও বায়ু দূষণ কমাতে চলতি বছরের পহেলা জানুয়ারি ১৫ দিনের জন্য এক দিনের ব্যবধানে জোড়-বিজোড় নম্বরের গাড়ি চলাচলের নিয়ম করেছিলো দিল্লির রাজ্য সরকার। এ নিয়ম বাস্তবায়নে বছরের প্রথম দিন দিল্লির রাস্তায় শুধু বিজোড় সংখ্যার গাড়ি চলাচল করে। প্রথম দিনের সাফল্যে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘আমি গর্বিত। জোড়-বিজোড় পরীক্ষায় দিল্লিবাসীর সাড়ায় আমি অভিভূত। এটা এখন এক আন্দোলনের পর্যায়ে পৌঁছে গেছে। দিল্লি গোটা দেশকে পথ দেখাবে।’

আরও পড়ুন: বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের মানবাধিকার রক্ষার বড় সমস্যা: যুক্তরাষ্ট্র

জোড়-বিজোড় পরীক্ষা হলো যে ব্যক্তিগত গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা বিজোড়, সেই গাড়ি মাসের এক, তিন, পাঁচ, সাতের মতো বিজোড় তারিখে শুধু রাস্তায় নামতে পারবে। জোড় নম্বর প্লেটের গাড়িগুলি বের হবে দুই, চার, ছয়, আটের মতো জোড় তারিখে। শূন্যকে জোড় সংখ্যা হিসেবে ধরা হয়েছে। রবিবার এই নিয়ম শিথিল থাকে।

আরও পড়ুন: বিক্ষিপ্ত সংঘর্ষে অচল কাশ্মির, বন্ধ ইন্টারনেট

প্রথম দফায় নিয়ম সফল করতে দিল্লির আম আদমি পার্টির মন্ত্রী-নেতারা নিজেদেরও ছাড় দেননি। মুখ্যমন্ত্রী অন্য দুই মন্ত্রীর সঙ্গে এক গাড়িতে অফিসে পৌঁছান। পর্যটনমন্ত্রী নিজে মোটর বাইক চালিয়ে, পরিবেশমন্ত্রী অটোতে করে অফিসে যান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কার পুল-এর ব্যবস্থা করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য হাফিংটন পোস্ট।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম