নিজের নামে হরমুজ প্রণালির নাম রাখতে চান ট্রাম্প, বার্নি স্যান্ডার্সের কঠোর সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক 
০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ ‘হরমুজ প্রণালির’ নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন আজব ও বিতর্কিত প্রস্তাবের পর তার কঠোর সমালোচনা করেছেন দেশটির জ্যেষ্ঠ সেনেটর ও সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্স।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক তীব্র আক্রমণাত্মক পোস্টে বার্নি স্যান্ডার্স ট্রাম্পকে মার্কিন জনগণের আসল চাহিদার কথা স্মরণ করিয়ে দেন।

‘পাগল রাজার মতো আচরণ বন্ধ করুন’ 

এক্স পোস্টে স্যান্ডার্স লেখেন, “না, জনাব ট্রাম্প! আমেরিকার জনগণ চান না আপনি হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে নিজের নামে রাখুন। তারা চান আপনি ইরানে আপনার এই অবৈধ যুদ্ধটি অবিলম্বে বন্ধ করুন। যার কারণে বাজারে প্রতি গ্যালন ডিজেলের দাম বেড়ে ৫.৬৯ ডলার এবং গ্যাসের দাম ৪.১২ ডলারে গিয়ে ঠেকেছে।” 

মার্কিন প্রেসিডেন্টের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সেনেটর স্যান্ডার্স আরও যোগ করেন, “আপনি আমেরিকার প্রেসিডেন্ট, কোনও পাগল রাজা নন। প্রেসিডেন্টের মতো দায়িত্বশীল আচরণ করতে শিখুন।” 

যুদ্ধের প্রভাব ও মার্কিন অর্থনীতিতে ধাক্কা 

আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি পর্যদুস্ত হওয়ার পাশাপাশি মার্কিন অর্থনীতি এবং সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রার খরচ বহুগুণ বেড়ে গেছে। হরমুজ প্রণালি অবরুদ্ধ ও জাহাজ চলাচলে অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম হু-হু করে বাড়ছে। স্যান্ডার্সের এই প্রতিক্রিয়া মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ট্রাম্পের ইরান নীতি ও যুদ্ধের কারণে মূল্যস্ফীতির প্রতি সাধারণ নাগরিকদের তীব্র ক্ষোভেরই বহিঃপ্রকাশ। 

/এসটি/ 
সম্পর্কিত
হেগসেথের একচ্ছত্র নিয়ন্ত্রণে পেন্টাগনে চরম বিশৃঙ্খলা
এককালের ‘পাপের শহর’-এ মার্কিন নৌসেনারা: কতটা বদলেছে পাতায়া
৭১ বার আছাড় খেয়েও থামেননি: ৯১ বছর বয়সে রেকর্ড গড়ে পাহাড় জয়
সর্বশেষ খবর
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
আইনজীবীর বিরুদ্ধে কললিস্ট বুকের ১১টি পাতা ছিঁড়ে নেওয়ার অভিযোগ
আইনজীবীর বিরুদ্ধে কললিস্ট বুকের ১১টি পাতা ছিঁড়ে নেওয়ার অভিযোগ
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
স্বর্ণের দাম আবার বাড়লো
স্বর্ণের দাম আবার বাড়লো
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার