‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

বিদ্যুৎ পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে বক্তব্যের সময় ‘বিগত সরকারগুলোর ভুল নীতি’র প্রসঙ্গ তুললে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ‘বিগত সরকার বাদ দিতে’ বলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়নি। একের পর এক বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হলেও সেগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত না হওয়ায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের সক্ষমতা বৃদ্ধিতেও বিগত দেড় যুগে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সরবরাহ ও চাহিদার মধ্যে বড় পার্থক্য না থাকলেও গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমি সরকারের বিগত সরকারগুলোর ভুল নীতির কথা বলেছিলাম।’

জবাবে স্পিকার বলেন, ‘মাননীয় মন্ত্রী, বিগত সরকার বাদ দেন। এখন আপনার পরিকল্পনা তো বলেছেন।’

এরপর প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এক মিনিটে শেষ করব।’

জ্বালানির উৎসে বৈচিত্র্য না থাকায় মধ্যপ্রাচ্যের সংকটের পর জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দিয়েছে।

এর আগে বিদ্যুৎ পরিস্থিতির মধ্যমেয়াদি সমাধান হিসেবে রুফটপ সোলার স্থাপনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকারি-বেসরকারি ভবনের ছাদে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারের কাছে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় বিক্রির সুযোগ এবং সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার কথাও জানান তিনি।

/এসএমএ/এম/
সম্পর্কিত
সারের সংকট তৈরির চেষ্টা করছে সংঘবদ্ধ চক্র: কৃষিমন্ত্রী
হান্নান মাসউদের প্রশ্ন, সরকার কি মত প্রকাশের স্বাধীনতাকে গলা চিপে ধরছে
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাজধানীতে পিস্তল ও শর্টগানসহ গ্রেফতার ২
রাজধানীতে পিস্তল ও শর্টগানসহ গ্রেফতার ২
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
রাজধানীতে দিনদুপুরে ৩৮ লাখ টাকা ছিনতাই: চার আসামি রিমান্ডে
রাজধানীতে দিনদুপুরে ৩৮ লাখ টাকা ছিনতাই: চার আসামি রিমান্ডে
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা