নতুন টিকায় পোলিওমুক্ত হতে যাচ্ছে বিশ্ব

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ১৫:৫৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৫:৫৬
image

পোলিও নির্মূলে আগের টিকার পরিবর্তে বিকল্প এক টিকা ব্যাবহারের উদ্যোগ নিচ্ছে বিশ্বের ১৫০টিরও বেশি দেশ। নতুন টিকার মাধ্যমে পোলিওর জন্য দায়ী ভাইরাসের অবশিষ্ট দুটি প্রজাতিকে ধ্বংস করা যাবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনামাফিক আগামী দেড় বছরের মধ্যে ভ্যাক্সিন পরিবর্তনের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শুরু, রাজ্যজুড়ে উত্তেজনা

আফগানিস্তান ও পাকিস্তান থেকে এখনও পোলিও নির্মূল করা যায়নি

তবে ধারণা করা হচ্ছে, ৩০ বছরেরও বেশি সময় ধরে পোলিও নির্মূলের জন্য যে ভ্যাক্সিন সফলভাবে ব্যবহার করা হচ্ছিলো তা হঠাৎ করে পাল্টানো একটু কঠিনই হবে। এক্ষেত্রে আগামী কয়েক মাস ১৫৫টি দেশে ভ্যাক্সিন পরিবর্তনের ইস্যু পর্যবেক্ষণের জন্য হাজার হাজার স্বাস্থ্যকর্মী মোতায়েন থাকবেন। তবে নতুন ভ্যাক্সিনটিও আগের মতোই খাওয়ানো যাবে। অর্থাৎ ড্রপ হিসেবে মুখে দেওয়া যাবে। সেক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের নতুন করে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন পড়বে না। এছাড়া ১৯৯৯ সালে নির্মূল হওয়া টাইপ টু পোলিও ভাইরাসের জন্য ব্যবহৃত ভার্সনটিও নতুন ভ্যাক্সিনে অন্তর্ভূক্ত করা হচ্ছে না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সম্পদ বিক্রি করে দেওয়ার হুমকি সৌদি আরবের

যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এর গবেষক স্টিফেন কোচি বলেন, ‘বর্তমান ভ্যাক্সিনটি তিন ধরনের পোলিও ভাইরাস ধ্বংস করতে পারে। তবে আমাদের জন্য টাইপ টু ধ্বংসকারী উপকরণ দরকার নেই, কারণ পৃথিবীতে এখন আর এর অস্তিত্ব নেই। বরং এ ধরনের ভ্যাক্সিন চালু থাকলে ভ্যাক্সিনজাত ভাইরাস ছড়ানোর শঙ্কা থাকে, যদিও তা বিরল ঘটনা। তারপরও ভ্যাক্সিন থেকে টাইপ টু বাদ দেওয়া হলে সে ঝুঁকি আর থাকবে না।’

আফগানিস্তানে এক শিশুকে পোলিও ভ্যাক্সিন দেওয়া হচ্ছে

উল্লেখ্য, ২০১৫ সালে ৭৪ জন পোলিও আকান্ত শনাক্ত হয়েছেন। আর এ বছর শনাক্ত হয়েছেন ১০ জন। যারা শনাক্ত হয়েছেন তারা সবাই আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক। এক বছরেরও বেশি সময় ধরে আফ্রিকা সম্পূর্ণভাবে পোলিওমুক্ত রয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী