সেই অস্ট্রেলীয় সাংবাদিকের পাশে দাঁড়ালেন স্নোডেন

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৬, ১৬:৪৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৬:৪৪
image

স্নোডেন কোনও রকমের গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সাংবাদিক পল ফ্যারেলের ওপর নজরদারি করায় অস্ট্রেলিয়ার তীব্র সমালোচনা করেছেন সাবেক এনএসএ এজেন্ট ও তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন।
অস্ট্রেলিয়ার সরকারের শরণার্থী সম্পর্কিত কিছু গোপন তথ্য ফাঁস করার জন্য ওই সাংবাদিককে দেশটির নিরাপত্তাবাহিনী হয়রানি করছে বলে অভিযোগ করেছেন তিনি। এক্ষেত্রে আইন লঙ্ঘন না হলেও খোদ আইন বিষয়টি নিয়েই সমালোচনা হাজির করেছেন তিনি।
আরও পড়ুন: আবারও দুই ধাপে গুয়ানতানামো কারাগারের বন্দি স্থানান্তরের সিদ্ধান্ত
উল্লেখ্য, ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সাংবাদিক পল ফ্যারেল ২০১৪ সালে অস্ট্রেলিয়ার শরণার্থী গ্রহণ প্রক্রিয়া এবং এর পেছনের চিত্র ফাঁস করেছিলেন। যেখানে সরকারের অনেক দুর্নীতি সামনে ওঠে আসে। অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার এখন এ বিষয়ে তদন্ত করছে। কিন্তু পুলিশ তথ্য ফাঁসের জন্য ওই সাংবাদিককেই দোষী সাব্যস্ত করছে। পুলিশ ওই সাংবাদিকের ওপর চাপ প্রয়োগ করছে তথ্যের উৎস প্রকাশ করার জন্য।
আরও পড়ুন: নতুন টিকায় পোলিওমুক্ত হতে যাচ্ছে বিশ্ব
এ ঘটনায় পুলিশ ও অস্ট্রেলীয় সরকারের কাজের তীব্র সমালোচনা করেছেন স্নোডেন। তিনি বলেন, ‘উন্নত দেশে পুলিশ সাংবাদিকদের ওপর এভাবে হামলে পরে না।’ তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এমন কাজকে আইনসিদ্ধ বলে মনে করছে, সমস্যাটা সেখানেই। কোন আইন ভাঙ্গা হলো, তার চেয়ে কখনও কখনও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অন্য  আলাপ। সেটা হলো, আইন আপনার জন্য কী কী বিষয়ের অনুমোদন রাখছে।’
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শুরু, রাজ্যজুড়ে উত্তেজনা
উল্লেখ্য, ২০১৫ সালে অস্ট্রেলীয় সরকার এমন অনেক আইন পাস করেছে। যার ফলে নাগরিক ও ব্যক্তি অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে ধারণা করা হয়। সেই সঙ্গে ওই সব আইনে নিরাপত্তা বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করা হয় ব্যাপকভাবে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম