রাসায়নিক নিরাপত্তায় বাড়ছে নতুন ঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক 
০৩ অক্টোবর ২০২৬, ২২:৫৬ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ২২:৫৬

অপরাধী ও সন্ত্রাসী চক্র উদীয়মান প্রযুক্তি, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন এবং পাচারের রুটগুলোকে ব্যবহার করে উদ্বেগজনক রাসায়নিক সংগ্রহ ও পাচার করছে। এর ফলে জাতীয় সীমানা অতিক্রম করে জটিল নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্ব বিশেষজ্ঞরা।

এই প্রেক্ষাপটে রাসায়নিক ও বিস্ফোরক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা জোরদার করতে এবং রাসায়নিক সরবরাহ শৃঙ্খলের দুর্বলতাগুলো দূর করতে পানামা সিটিতে বসেছিল ইন্টারপোলের বৈশ্বিক সম্মেলন। গত ২১ থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ‘গ্লোবাল কংগ্রেস অন কেমিক্যাল সিকিউরিটি অ্যান্ড ইমার্জিং থ্রেটস’-এর ষষ্ঠ এই প্লেনারি বা পূর্ণাঙ্গ বৈঠকে ইন্টারপোলের ১১০টি সদস্য দেশের প্রতিনিধি হিসেবে ৩৭০ জন অংশ নেন। এতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, প্রতিরক্ষা, শিল্প, একাডেমিয়া এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন।

২০১৮ সাল থেকে গ্লোবাল কংগ্রেস ১৩০টি দেশের দুই হাজারেরও বেশি সদস্যের একটি নেটওয়ার্কে পরিণত হয়েছে। এটি এই বাস্তবতার স্বীকৃতি দেয় যে, কোনও একক সংস্থা, খাত বা দেশ একা রাসায়নিক সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করতে পারে না।

বৈঠকের উদ্বোধনী আলোচনায় ইন্টারপোলের তদন্ত সহায়তা বিভাগের নির্বাহী পরিচালক স্টিফেন ফ্রাই অপরাধের গতি ও পরিশীলিত রূপ মোকাবিলায় আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নন-স্টেট অ্যাক্টর বা রাষ্ট্রবহির্ভূত শক্তিগুলো ক্রমবর্ধমান জটিলতা, পরিসর ও গতিতে কার্যক্রম চালাচ্ছে, যা আন্তর্জাতিক সহযোগিতাকে অপরিহার্য করে তুলেছে। আমাদের প্রতিক্রিয়াও অপরাধীদের মতো সীমানাহীন এবং পরস্পরসংযুক্ত হতে হবে।

চার দিনব্যাপী এই বৈঠকে দ্বৈত ব্যবহারের প্রযুক্তি, বায়োটক্সিন, ফার্মাসিউটিক্যাল-ভিত্তিক এজেন্ট এবং রাসায়নিক নিরাপত্তা প্রস্তুতি ও প্রতিক্রিয়ার মতো উদীয়মান হুমকিগুলো নিয়ে আলোচনা করা হয়। গ্লোবাল কানাডার ট্রেভর স্মিথ এই নেটওয়ার্ক টিকিয়ে রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, গ্লোবাল কংগ্রেস কেবল ভালো কিছু পাওয়ার বিষয় নয়, এটি একটি অপরিহার্য বিষয়।

বৈঠকে সুনির্দিষ্ট কিছু অর্জনের কথাও উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে যৌথ সরকারি-শিল্প অনুশীলন এবং আসন্ন হুমকি বা অপরাধীদের কার্যপদ্ধতি সম্পর্কে সতর্ক করতে ইন্টারপোলের অরেঞ্জ ও পার্পল নোটিশের ব্যবহার বৃদ্ধি।

উল্লেখ্য ইন্টারপোল, গ্লোবাল কানাডা, যুক্তরাষ্ট্রের ডিফেন্স থ্রেট রিডাকশন এজেন্সি এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অংশীদারিত্বে এই গ্লোবাল কংগ্রেস পরিচালিত হয়ে আসছে।

সূত্র: ইন্টারপোল

/এএস/ 
সম্পর্কিত
কী, কেন, কীভাবে ককপিটে হামলাকারী সেই রহস্যময় কো-পাইলট আসলে কে?
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শাহজালালে তিন অভিযানে মিললো যা কিছু
শাহজালালে তিন অভিযানে মিললো যা কিছু
এবার গ্যাসক্ষেত্রের পাইপ কেটে গ্যাস চুরির দুঃসাহসিক আয়োজন: বিকট শব্দ, মুহূর্তেই আগুন
এবার গ্যাসক্ষেত্রের পাইপ কেটে গ্যাস চুরির দুঃসাহসিক আয়োজন: বিকট শব্দ, মুহূর্তেই আগুন
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ, ভারতের জালে ব্রাজিলের চার গোল
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ, ভারতের জালে ব্রাজিলের চার গোল
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন