কলকাতায় ঐতিহাসিক ম্যাচ, ভারতের জালে ব্রাজিলের চার গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৬, ২২:৪০ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ২২:৪৫

ভারতের ঐতিহাসিক ম্যাচ। সিনিয়র পর্যায়ে ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচ। আর সেই ম্যাচে ভারতের শুরুটা ছিল দারুণ। প্রথম ২৭ মিনিটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ভালোই আটকে রেখেছিল স্বাগতিকরা। কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। একে একে চার গোল করে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভারতকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে ব্রাজিল।

প্রথমার্ধে দুই গোল করার পর বিরতির পর আরও দুই গোল করে সহজ জয় নিশ্চিত করে তারা।

ম্যাচের প্রথম ২৭ মিনিট ভারতকে বেশ আত্মবিশ্বাসীই মনে হয়েছে। কিন্তু ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ব্রাজিল। ২৮ মিনিটে দুর্দান্ত এক গোলে ম্যাচের জট খোলেন এস্তেভাও।

বক্সের কিনারায় আশিক কুরুনিয়ানের চ্যালেঞ্জ এড়িয়ে এগিয়ে যান ব্রাজিলের এই উইঙ্গার। এরপর কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শট নেন তিনি।

গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু শটে হাত লাগাতে পেরেছিলেন। কিন্তু বলটি তার হাতের নিচ দিয়ে কোনোমতে গড়িয়ে জালে ঢুকে যায়। এগিয়ে যায় ব্রাজিল।

৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো।

বিরতির সময় ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি একসঙ্গে পাঁচটি পরিবর্তন আনেন। মাঠে নামান ব্রুনো গুইমারেস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ভান্দেরসন, স্যামুয়েল লিনো ও দগলাস লুইজকে। তবে এই পরিবর্তনেও ম্যাচের চিত্র বদলায়নি। বরং ৫৮ মিনিটে আরও একটি গোল করে ব্রাজিল।

বিপজ্জনক জায়গায় বলের নিয়ন্ত্রণ হারায় ভারত। বিজয় ভার্গিসের কাছ থেকে বল কেড়ে নেওয়ার পর দ্রুত বক্সের বাঁ দিকে লিনোকে বল বাড়িয়ে দেয় ব্রাজিল। এরপর গোলরক্ষক গুরপ্রীতকে পরাস্ত করে দারুণ বাঁকানো শটে বল নিচের কোণে পাঠান এই ফরোয়ার্ড। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের স্কোর ৪-০ করেন লিনো।

বক্সের কিনারা থেকে ভেতরে ঢুকে কাছের পোস্ট লক্ষ্য করে নিচু শট নেন তিনি। সেটি গোলরক্ষকের হাতের তালু ভেদ করে জালে জড়িয়ে যায়।

তাতে ভারতের বিপক্ষে প্রথম সাক্ষাতেই নিজেদের শক্তির জানান দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

/এফআইআর/
সম্পর্কিত
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভারতে ট্রেনে ভ্রমণের আগে বাংলাদেশিরা অবশ্যই সঙ্গে রাখুন এই নথিগুলো
সর্বশেষ খবর
শাহজালালে তিন অভিযানে মিললো যা কিছু
শাহজালালে তিন অভিযানে মিললো যা কিছু
এবার গ্যাসক্ষেত্রের পাইপ কেটে গ্যাস চুরির দুঃসাহসিক আয়োজন: বিকট শব্দ, মুহূর্তেই আগুন
এবার গ্যাসক্ষেত্রের পাইপ কেটে গ্যাস চুরির দুঃসাহসিক আয়োজন: বিকট শব্দ, মুহূর্তেই আগুন
রাসায়নিক নিরাপত্তায় বাড়ছে নতুন ঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞরা
রাসায়নিক নিরাপত্তায় বাড়ছে নতুন ঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞরা
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন