দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ২১:৪৫ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ২১:৪৫

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৩ অক্টোবর (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

রিয়াদ বিমানবন্দরে হামলার আগে যে কারণে দেওয়া হয়নি সতর্কবার্তা; বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম; যন্তর মন্তর থেকে ককরোচ নেতা সৌরভ ও রাঙ্কা আবারও আটক; করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি; ‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক; বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী; শনিবার পর্যন্ত বন্ধ থাকবে সৌদির দুই বিমানবন্দর-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

রিয়াদ বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার কয়েক দিন আগে আসন্ন সামরিক হামলা নিয়ে জনসাধারণের জন্য সতর্কবার্তা দেওয়া বন্ধ করেছিল সৌদি আরব। এসব হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ৩০০-র বেশি আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি আরবে হামলা থেকে সরবরাহ ঝুঁকি এবং রাশিয়া থেকে বাড়তি ডিজেল সরবরাহের সম্ভাবনা বিবেচনায় নেওয়ায় মঙ্গলবার (১৩ অক্টোবর) তেলের দাম কমেছে। প্রায় এক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো দাম কমার পথে রয়েছে তেলের বাজার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে যন্তর মন্তর থেকে আটক করা হয়েছে। এর আগে এক্সে একটি ভিডিও পোস্ট করেন রাঙ্কা, যার ক্যাপশন ছিল যন্তর মন্তর থেকে হাত সরান! ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

জনগণের ভোগান্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিক্ষোভ ও সমাবেশ বন্ধে রবিবার মহানগরী করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন করাচির কমিশনার। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গের শিলিগুড়িজুড়ে হিন্দু মালিকানাধীন দোকান থেকে মাংস ও বিরিয়ানি কেনার আহ্বান জানিয়ে পোস্টার দেখা গেছে। ধর্মীয় পরিচয়, খাদ্যাভ্যাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ ভারতের একাধিক শহর। এ আন্দোলনের পেছনের বাংলাদেশেরি ইশারা রয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। 

হুথিদের অব্যাহত হামলায় সৌদি রাজধানীর আকাশ ফাঁকা হয়ে পড়ায় রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ রাখার সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। এয়ারলাইন্সগুলোও ফ্লাইট বাতিল করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে গঠনমূলক চেষ্টা চালাবে চীন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
পেরুর ৮৪ কোটি ডলারের বন্দর প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত
সর্বশেষ খবর
চীনের বাজারে প্রবেশে অনুমতি পেলো মার্কিন জায়ান্ট ভিসা
চীনের বাজারে প্রবেশে অনুমতি পেলো মার্কিন জায়ান্ট ভিসা
প্রিয়জন হারানোর কষ্ট কমাতে পারে সিনেমা?
প্রিয়জন হারানোর কষ্ট কমাতে পারে সিনেমা?
মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে গঠনমূলক চেষ্টা চালাবে চীন
মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে গঠনমূলক চেষ্টা চালাবে চীন
আইএমএফের পূর্বাভাসে বড় ধাক্কা, জীবনযাত্রার ওপর আরও চাপ বাড়ার শঙ্কা 
আইএমএফের পূর্বাভাসে বড় ধাক্কা, জীবনযাত্রার ওপর আরও চাপ বাড়ার শঙ্কা 
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার