যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প নিজের ভাবমূর্তি বদলের সিদ্ধান্ত নিয়েছেন। রিপাবলিকান দলের নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। বার্তা সংস্থা এপির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করছে।
এপির খবরে বলা হয়েছে, ট্রাম্প এক সহকারীর মাধ্যমে নেতাদের কাছে এই বার্তা দেন। প্রাইমারিগুলোতে তার বিজয়ে রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্পের কথার সুর ও কৌশল ভোটারদের দিশেহারা করে দিতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।
আরও পড়ুন: ‘আমরা টাকা ফেরত পেলাম কোথায়, টাকাতো এখনও ফিলিপাইনের ভল্টে’
আগামী মঙ্গলবারের পাঁচটি প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প তার নতুন নিয়োগকৃত সহকারী পল মানাফোর্টের মাধ্যমে তার সিদ্ধান্ত জানান। পল বলেন, ‘তিনি মঞ্চে দাঁড়িয়ে যা যা বলেন তার ভিত্তিতেই তার ভাবমূর্তি নির্মিত হয়। নেতিবাচক কোনও কিছুই আর থাকবে না। তার ভাবমূর্তি বদলে যাবে।’
প্রসঙ্গত, প্রার্থিতার লড়াই শুরুর পর বর্ণবিদ্বেষী, ইসলামবিদ্বেষী এবং নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে এরইমধ্যে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। সূত্র: বিবিসি
/ইউআর/বিএ/








