সৌদি জোটের অভিযানে ইয়েমেনে আট শতাধিক আল কায়েদা জঙ্গি নিহত

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৬, ১১:১০আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১১:৩৬

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব সামরিক জোটের অভিযানে আট শতাধিক আল কায়েদা সদস্য নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় ইয়েমেনের সরকারপন্থী সেনারা দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রাদেশিক রাজধানীতে এই সামরিক অভিযান পরিচালনা করে। ওই এলাকাটি প্রায় এক বছর ধরে আল কায়েদার দখলে ছিল। সৌদি নেতৃত্বাধীন জোটের বরাত দিয়ে সোমবার সৌদি বার্তা সংস্থা এসপিএ এ খবর জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় ইয়েমেনের সরকারপন্থী সেনারা এই অভিযান পরিচালনা করেন।
সামরিক সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, ইয়েমেনের সরকারপন্থী বাহিনী মুকাল্লা শহর ও একটি তেল টার্মিনাল পুনর্দখল করেছে। শহরটিকে জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। জঙ্গিদের কবজায় যাওয়া ইয়েমেনের বিভিন্ন অংশ পুনর্দখলের উদ্দেশ্যে ব্যাপকভিত্তিক ওই অভিযান চালানো হয়।
আরও পড়তে পারেন: সিরিয়ান জেট প্লেন নামিয়ে চালককে অপহরণের দাবি আইএসের 

সোমবার আরব সামরিক জোটের বিবৃতিতে বলা হয়, অভিযানে আল-কায়েদার আট শতাধিক জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যে সংগঠনটির কিছু নেতাও আছেন। কিছু জঙ্গি পালিয়ে গেছেন।

আরও পড়তে পারেন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’

একজন সেনা কর্মকর্তা জানান, তারা মুকাল্লা শহরের কেন্দ্রে প্রবেশ করেছেন। সেখানে তারা আল-কায়েদার পক্ষ থেকে কোনও প্রতিরোধের মুখোমুখি হননি।

আরও পড়তে পারেন: কেবল সামরিক প্রচেষ্টায় সিরীয় সঙ্কটের সমাধান হবে না: ওবামা

ইয়েমেনে দীর্ঘদিনের গৃহযুদ্ধে ছয় হাজার ২০০ মানুষ নিহত হয়েছে। এ সংকট সমাধানে সম্প্রতি ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের সঙ্গে কুয়েতে আলোচনায় বসে ইয়েমেন সরকার। এরপরই আল কায়েদার ওপর এ হামলা চালানো হলো। সূত্র: ইয়াহু।

/এমপি/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের