শোককে উৎকণ্ঠায় পরিণত করলেন ‘বুনগোমার জেমস বন্ড’

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৬, ১৭:০৬আপডেট : ১৮ মে ২০১৬, ১৭:০৭

জ্যাকব জুমার মরদেহবাহী হেলিকপ্টার ধরে ঝুলছেন তার এক ভক্তকেনিয়ায় ধনকুবের ও সরকারের সমালোচক জ্যাকব জুমার শেষকৃত্যে আচমকা ঘটে গেলো অন্য এক ঘটনা। জ্যাকবের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে ফেললেন এক ভক্ত। জ্যাকবের মরদেহ বহনকারী হেলিকপ্টার ধরে ঝুলতে শুরু করেন তিনি। মুহূর্তের মধ্যেই শোকাবহ পরিবেশে যোগ হয় বাড়তি উৎকণ্ঠা। অবশ্য শেষ পর্যন্ত হেলিকপ্টার নিচু করার পর মাটিতে ঝাঁপিয়ে পড়েন ওই ব্যক্তি। এরপর ওই ব্যক্তিকে বুনগোমার জেমস বন্ড হিসেবে নাম দিয়েছেন স্থানীয়রা। 

শুক্রবার কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় এলাকা বুনগোমাতে জুমার মরদেহে শ্রদ্ধা জানাতে জড়ো হন শোকার্তরা। শ্রদ্ধা জানানো শেজ্যাকব জুমাষে তার মরদেহ সমাহিত করতে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এরপর যখনই হেলিকপ্টারটি উড়তে শুরু করলো তখনই দেখা দিলো বিপত্তি। এক ব্যক্তি হেলিকপ্টারের নিচে থাকা স্কি ধরে ঝুলছেন। তিনি হেলিকপ্টারটি উড়তে দিতে চাইছেন না। কেনিয়ার সংবাদমাধ্যমগুলোতে ওই ব্যক্তির নাম সালেহ ওয়ানজালা হিসেবে উল্লেখ করা হয়েছে।
নাইরোবি নিউজের খবরে বলা হয়, অনেকক্ষণ ধরেই ওই ব্যক্তি হেলিকপ্টার থেকে নামতে চাচ্ছিলেন না। এক পর্যায়ে পাইলট হেলিকপ্টারটি নিচু করার পর ওয়ানজালা মাটিতে লাফিয়ে পড়েন। সে সময় শরীরে খানিক আঘাত পান তিনি।
ওয়ানজালা পুলিশের কাছে দাবি করেছেন, তিনি জুমাকে খুব কাছ থেকে দেখতে চেয়েছিলেন, তাই এমনটা করেছেন। তবে ওয়ানজালার এমন কর্মককাণ্ডের জন্য অনেকেই তাকে ‘বুনগোমার জেমস বন্ড’ বলে ডাকতে শুরু করেছেন।
এদিকে, বুনগোমার গভর্নর মোহাম্মদ মালিম জানিয়েছেন ওয়ানজালাকে পুলিশের পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিজের জীবন ও পাইলটের জীবনকে হুমকিতে ফেলার কারণে তাকে অভিযুক্ত করা হতে পারে।

কেনিয়ার বিশিষ্ট ব্যবসায়ী জ্যাকব জুমা ছিলেন সরকারের কঠোর সমালোচক। ২০০৪ সালে নিজস্ব কোম্পানি ইরাদ সাপ্লাইস-এর সঙ্গে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল সিরিয়ালস অ্যান্ড প্রডিউচ বোর্ডের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। গত ৬ মে নাইরোবির একটি বার থেকে বের হয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন জ্যাকব জুমা। সূত্র: ইন্ডিপেনডেন্ট

আরও পড়ুন: 

 

/এফইউ/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের