কঙ্গোতে অন্তত ৬৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৬, ১২:৪১আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৯:৩৭

কঙ্গোতে অন্তত ৬৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে অন্তত ৬৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছেন কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

উত্তর কিভু এলাকার বেনি শহরের মেয়র নিয়োনাই বানাকাওয়া জানান, শনিবার রাতে রোয়াঙ্গোমা জেলা শহরে এ হামলা হয়। কঙ্গোর সেনাবাহিনী ও স্থানীয় কর্মকর্তারা ৬৪ জনের লাশ উদ্ধার করেছেন। এখনও লাশ খোঁজা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে অপর কর্মকর্তারা জানিয়েছেন নিহতের সংখ্যা অন্তত ৭৫ জন।

সেনা মুখমাত্র মাক হাজুকায় বার্তা সংস্থা এএফপিকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই অঞ্চলে অবস্থিত সেনাদের এড়িয়ে এই পথে আসে বিদ্রোহীরা। সেনা অভিযানের প্রতিশোধ হিসেবে স্থানীয়দের করেছে বিদ্রোহীরা। সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার জন্য এডিএফ বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা তার বাড়ি থেকেই হামলা শুরু করে। তিনি বলেন, সামনে থাকা ব্যক্তি আমার দিকে অস্ত্র তাক করে। যখন আমি দৌঁড়ে পালানোর চেষ্টা করি সে আমাকে পেছনে বন্দুক দিয়ে আঘাত করে। সে আমার শার্ট খুলে নিয়ে যায়। তারপর আমাকে দৌঁড়াতে বাধ্য করে। কোনও কারণে তারা আমার পেছনে ছুটে আসেনি।

স্থানীয়রাও জানিয়েছেন, শনিবার রাতে জঙ্গল থেকে এডিএফ বিদ্রোহীদের বেরিয়ে দেখেছেন তারা। তবে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, হামলাকারীদের কয়েকজন সেনাবাহিনীর পোশাক পরা ছিল।

বেনি এলাকায় ১৪ জনকে হত্যার এক সপ্তাহের মধ্যে এ ঘটনা ঘটল। ওই হামলার জন্যও এডিএফকে দায়ী করা হয়। তবে হামলায় এডিএফের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে দেশটিতে হত্যাযজ্ঞ চালানোর জন্য এডিএফ বিদ্রোহী ও কঙ্গোর সেনাবাহিনীকে দায়ী করা হয়েছিল। ৪ আগস্ট কঙ্গোর প্রেসিডেন্ট যোশেফ কাবিলা ও উগান্ডার প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনি এডিএফ বিদ্রোহীদের দমনে সমন্বিত সামরিক কৌশল ঠিক করেন। মুসেভেনির বিরোধী এডিএফ বিদ্রোহীরা প্রায় ২০ বছর ধরে কঙ্গোর পূর্বাঞ্চলে অবস্থান করছে। বেনি এলাকায় ২০১৪ সালের পর থেকে সহিংসতায় ৬ শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: আল-জাজিরা।

/এএ/বিএ/

 

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম