লিবিয়ায় শতাধিক শরণার্থী বোঝাই নৌকাডুবি

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১৩:৫২আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৩:৫৪

লিবিয়ায় শতাধিক শরণার্থী বোঝাই নৌকাডুবি লিবিয়া উপকূলে ত্রিপোলির কাছে শতাধিক শরণার্থী বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয় কোস্টগার্ড কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশসংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব কাসেম জানান, ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় শহরতলী গারগারেশ নৌকাডুবি হয়েছে। নৌকাই ১২০ জন শরণার্থী ছিলেন। নৌকাডুবির পর ২৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনও নিখোঁজ রয়েছেন ৯৭ জনের মতো। নিখোঁজদের মধ্যে ১৫জন নারী ও শিশু রয়েছে। বেশিরভাগই আফ্রিকান শরণার্থী।

মাত্র দুই সপ্তাহ আগে লিবিয়া উপকূলে ১৪৬ জন শরণার্থী নিয়ে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবারের সর্বশেষ নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে প্রবেশের প্রধান পথ হয়ে ওঠেছে লিবিয়া। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুসারে,  চলতি বছর এ পর্যন্ত অন্তত ৫৯০ জন মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। সূত্র: বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের