লিবিয়া উপকূলে ফের শরণার্থী বোঝাই নৌকাডুবি, নিহত অন্তত ২০

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ১৮:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৮:৫৬

ডিঙ্গিতে করে শরণার্থীদের উদ্ধার করা হয় ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ফের শরণার্থী বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। রবিবার ইউরোপ পাড়ি দিতে রওনা দেওয়া শরণার্থী বোঝাই এই নৌকাডুবির ফলে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শরণার্থীদের নিয়ে ফিনিক্স জাহাজটি ডুবে গেলে এ প্রাণহানির এ ঘটনা ঘটে। মাল্টাভিত্তিক অভিবাসন সহযোগিতা সংস্থা ২০টি মৃতদেহ উদ্ধার করেছে।

এর আগে শনিবার লিবিয়া উপকূলে ৩ হাজার শরণার্থীকে উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। আর শুক্রবার উদ্ধার করা হয় প্রায় ২ হাজার শরণার্থীকে।

অভিবাসী নিয়ে কাজ এনজিওগুলো জানিয়েছে, অনুকূল আবহাওয়ার কারণে অনেকেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছার চেষ্টা করছে।

চলতি বছর লিবিয়া উপকূলে প্রায় ৬৬৬ জন শরণার্থীর প্রাণহানি বা নিখোঁজ রয়েছেন। সূত্র: রয়টার্স, মিডলইস্ট আই।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম