সোমালিয়ায় সামরিক ঘাঁটি উদ্বোধন করলো তুরস্ক

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৭, ১৭:৫৮আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৭:৫৯

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সামরিক ঘাঁটির উদ্বোধন করেছে তুরস্ক। এর মধ্য দিয়ে আফ্রিকায় নিজের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করার দিকে এগিয়ে গেলো তুরস্ক। বিভিন্ন দেশের তুরস্কের যেসব সামরিক ঘাঁটি রয়েছে সোমালিয়ায় চালু হওয়া এই সবচেয়ে বড়।

সোমালিয়ায় সামরিক ঘাঁটি উদ্বোধন করলো তুরস্ক

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার ঘাঁটিটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। ঘাঁটিটি তৈরি ৫ কোটি ডলার ব্যয় হয়েছে। এখানে ১০ হাজার সোমালি সেনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। একসঙ্গে ঘাঁটিতে দেড় হাজার সেনাকে প্রশিক্ষণ দেওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের সেনা প্রধান হুলুসি আকার বলেন, তুরস্কের বাইরে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে এটিই সবচেয়ে বড়। তুরস্ক সরকার ও সেনাবাহিনী আমাদের সোমালিয়ার ভাইদের জন্য সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

উভয় দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ঘাঁটিটির আয়তন ৪ বর্গ কিলোমিটার। গত দুই বছর ধরে এর নির্মাণ কাজ চলছিল।

সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খাইরে বলেন, আমাদের সেনাবাহিনীকে নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছে।

১৯৯১ সাল থেকে যুদ্ধে জড়িয়ে রয়েছে সোমালিয়া। ওই সময় গোষ্ঠীভিত্তিক মিলিশিয়ারা দীর্ঘদিনের শাসক সিয়াদ বারে-কে ক্ষমতা থেকে উচ্ছেদ করে। এরপর গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়ে পড়েছে।

গত এক দশক ধরে পশ্চিমা সমর্থিত সোমালিয়ার সরকার আল-কায়েদা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাবের মোকাবিলা করছে। আল-শাবাব দেশটিতে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়।

সোমালিয়ায় তুরস্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। যদিও প্রকাশ্যে এটি স্বীকার করা হয় না। যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি হচ্ছে বালিডোগল। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সামরিক উপস্থিতি রয়েছে দেশটিতে।  

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের