মিসরে মিয়ানমার দূতাবাসে হামলার দাবি হাসম জঙ্গিদের

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৭, ২৩:০৪আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ২৩:০৫

মিসরীয় জঙ্গি গ্রুপ হাসম মিসরে মিয়ানমারের দূতাবাসে হামলার দাবি করেছে। কায়রোতে অবস্থিত মিয়ানমারের দূতাবাসে শনিবার ছোট একটি বিস্ফোরণ ঘটে। রবিবার, জঙ্গি সংগঠনটি দাবি করেছে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের কারণে এই হামলা করা হয়েছে।

মিসরে মিয়ানমার দূতাবাসে হামলার দাবি হাসম জঙ্গিদের

শনিবারের বিস্ফোরণের বিষয়ে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি। স্থানীয় বাসিন্দা ও সংবাদমাধ্যমে প্রাথমিকভাবে গ্যাস পাইপলাইনে ত্রুটি কারণে বিস্ফোরণের কথা বলা হয়। তবে নিরাপত্তায় জড়িত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ঘটনাস্থলে বিস্ফোরকের চিহ্ন পাওয়া গেছে।

রবিবার হামলার দায় স্বীকার জঙ্গি সংগঠনটি বিবৃতিতে জানায়, ‘রাখাইন রাজ্যে মুসলমান নারী ও শিশু হত্যাকারী দূতাবাসের প্রতি এই বোমা হামলা একটি হুঁশিয়ারি। দুর্বল মুসলিম জনগোষ্ঠীর প্রতি সংহতিও।’

বিবৃতিতে আরও বলা হয়, যাতে কোনও বেসামরিক নাগরিক বা নির্দোর্ষ মানুষ আহত না হয় সেজন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তা না হলে বিস্ফোরণের ভয়াবহতা টের পেতেন যা কখনও থামানো যেত না।

হামলার বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মিয়ানমার দূতাবাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মিসর সরকার হাসমকে মুসলিম ব্রাদারহুডের জঙ্গি শাখা হিসেবে অভিযুক্ত করেছে। ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের অভিযোগ অস্বীকার করে আসছে সংগঠনটি।

২৫ আগস্ট ৩০টি পুলিশ ফাঁড়িতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার পর রাখাইনে সামরিক অভিযান জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। সামরিক অভিযানের মুখে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ তুলেছে। কয়েকটি মানবাধিকার সংগঠন মিয়ানমার মানবতাবিরোধী অপরাধ করছে বলে দাবি করেছে। মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: রয়টার্স।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম