আফ্রিকা সফরে ‘উপনিবেশিক’ টুপি বিতর্কে মেলানিয়া

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৮, ১৩:৫৬আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৪:১৩

যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প পোশাকের জন্য বিতর্ক ও সমালোচনার মুখে পড়ার ঘটনা বিরল নয়। কিন্তু এবারের আফ্রিকা সফরে যে সমালোচনায় পড়েছেন তা একেবারে অনাকাঙ্ক্ষিত। কেনিয়ায় শিকার অভিযানে তিনি ১৯ শতকের পিথ হ্যাটের আদলে বানানো একটি টুপি পরে বিতর্কে পড়েছেন। ওই টুপির সঙ্গে উপনিবেশিক নিপীড়নের সম্পর্ক তুলে ধরে তার সমালোচনা করা হচ্ছে।

আফ্রিকা সফরে ‘উপনিবেশিক’ টুপি বিতর্কে মেলানিয়া

কেনিয়ার নাইরোবি ন্যাশনাল পার্কে সংরক্ষণ কর্মকাণ্ড দেখতে গিয়েছিলেন মেলানিয়া। একটি বাচ্চা হাতি তার দিকে তেড়ে আসলে পিছু হটতে গিয়ে খুলে যায় তার পায়ের জুতো, হেসে উঠেন তিনি। পরে পার্কে বেড়ে ওঠা দুটি বাচ্চা হাতিকে খাবার খাওয়ান। মার্কিন ফার্স্টলেডি হিসেবে এসব কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে প্রশংসিত হওয়ার কথা থাকলেও বেশ সমালোচনার মুখে রয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে মেলানিয়ার সমালোচনার কারণ মূলত পিথ হ্যাট নামের একটি টুপি। এই টুপির সঙ্গে ঔপনিবেশিক যোগসূত্র রয়েছে। ১৯ শতকে ইউরোপীয় খনি মালিকরা এই টুপি পরতেন। এতে তীব্র গরম থেকে রক্ষা পাওয়া যেত। দ্রুতই তা স্থানী কমান্ডিং অফিসারদের উর্দিতে পরিণত হয়। এরাই স্থানীয় সেনাদের নেতৃত্বে ছিল। স্থানীয়দের কাছে এই টুপি হয়ে ওঠে নিপীড়নকারী এবং ঔপনিবেশিক শাসনের প্রতীক হিসেবে।

নাইরোবির এক ব্যক্তি পাউলিন ওয়ালো বলেন, আপনি যে পিথ হেলমেট পরেছেন তা অন্ধকার যুগে ঔপনিবেশিক শক্তিরা ব্যবহার করত। আমাদের আফ্রিকানদের সঙ্গে বিষয়টি মানায় না? কে আপনাকে এই পরামর্শ দিয়েছে?

আফ্রিকা সফরে ‘উপনিবেশিক’ টুপি বিতর্কে মেলানিয়া

ইউসি রিভারসাইডের আফ্রিকান রাজনীতি বিশেষজ্ঞ কিম ডিওন বলেন, আফ্রিকা সফরে পিথ হেলমেট পরা মেলানিয়ার পোশাক পছন্দের চেয়ে বেশি কিছু। এটা হচ্ছে আফ্রিকার সম্পর্কে তার পুরনো ধারণার বহিঃপ্রকাশ।

অনেকেই মেলানিয়াকে আউট অব আফ্রিকাতে মেরিল স্ট্রিপের চরিত্রের সঙ্গে তুলনা করছেন।  

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত আফ্রিকা সফরে যাননি। ট্রাম্পের আগেই আফ্রিকা সফরে এসেছেন মেলানিয়া। চারটি দেশ সফরের উদ্দেশে এখন তিনি আফ্রিকায়।  মঙ্গলবার সকালে ঘানায় পৌঁছান তিনি। রাজধানী আক্রায় একটি হাসপাতাল পরিদর্শনে যান তিনি, দেখা করেন মা ও সদ্যজাতদের সঙ্গে।  কেনিয়াতে ছিল তার তৃতীয় বিরতি। ন্যাশনাল পার্ক ছাড়াও তিনি একটি এতিমখানা পরিদর্শন করেন এবং শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা দেখেন।

সফর শেষে ৭ অক্টোবর মেলানিয়া ওয়াশিংটন পৌঁছাবেন। সূত্র: স্কাই নিউজ।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম