মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২০

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০১৮, ১১:২২আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১১:২৪

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২০

শুক্রবার জনপ্রিয় সাহাফি হোটেল ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কার্যালয়ের কাছে দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ধোঁয়ায় ঢেকে যায় এলাকাটি।

পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহামেদ জানান, প্রথমে দুটি বিস্ফোরণ ঘটে সাহাফি হোটের সামনের প্রধান সড়কে। এক প্রত্যক্ষদর্শী তৃতীয় আরেকটি বিস্ফোরণের কথা জানিয়েছেন।

পুলিশ ক্যাপ্টেন মোহামেদ হুসেইন জানান, বিস্ফোরণে অনেকে নিহত হলেও হামলাকারীরা হোটেলটিতে প্রবেশ করতে পারেনি। একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে একটি মিনিবাসের পাশে। এই বিস্ফোরণে নিহতদের শরীর পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না।

মোহামেদ আদেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়ি থেকে আমি কয়েকটি মরদেহ বের করেছি। জ্বলন্ত গাড়ি থেকে এখনও মরদেহ বের করা হচ্ছে। কতজন নিহত হয়েছেন তা এখনি নিশ্চিত হওয়া যাচ্ছে না।

স্থানীয় দোকানদার হুসেইন নুরও বিস্ফোরণে আহত হয়েছেন। তিনি বলেছেন, বিস্ফোরণের সময় রাস্তাটি মানুষ ও গাড়িতে পূর্ণ ছিল। চারদিকে মানুষের দেহ ছড়িয়ে রয়েছে। গুলিতেও অনেকে নিহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আরেক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, ছয় হামলাকারীসহ ২৮ জন বেসামরিক নিহত হয়েছেন।

জঙ্গি গোষ্ঠী আল-শাহাব হামলাটির দায় স্বীকার করেছে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের