হাঁটতে পারছেন না জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট মুগাবে

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৮, ১৫:২৫আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৫:২৭

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে হাঁটতে পারছেন না। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাওয়া এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।

হাঁটতে পারছেন না জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট মুগাবে

প্রেসিডেন্ট জানান, শারীরিক অসুস্থতার কারণে ৯৪ বছর বয়সী মুগাবে হাঁটাচলা করতে পারছেন না।  চিকিৎসার জন্য গত দুই মাস ধরে সিঙ্গাপুরে রয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। তবে মুগাবে কোন রোগের চিকিৎসা নিচ্ছেন তা জানাননি বর্তমান প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট হিসেবে জিম্বাবুয়ের ক্ষমতায় থাকার শেষ সময়ে চিকিৎসার জন্য বেশ কয়েকবার বিদেশ সফর করেছেন মুগাবে। 

২০১৭ সালে সেনাবাহিনীর হস্তক্ষেপে মুগাবেকে সরিয়ে ক্ষমতা গ্রহণ করেন এমারসন। স্বাধীন হওয়ার পর থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় ৩৭ বছর ছিলেন মুগাবে। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতায় ছিলেন।

সংখ্যালঘু শ্বেতাঙ্গদের কাছ থেকে জিম্বাবুয়ের স্বাধীনতার জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মুগাবে। সরকার তার চিকিৎসার ব্যয় বহন করছে।

সাবেক এই প্রেসিডেন্টের জন্ম শহরে এক সমাবেশে প্রেসিডেন্ট নাঙ্গাওয়া বলেন, তিনি এখন বৃদ্ধ। অবশ্যই তিনি এখন হাঁটতে পারছেন না। কিন্তু তিনি যা চাইবেন তা দেওয়া হবে।

ক্ষমতায় থাকার সময় কর্মকর্তারা জানিয়েছিলেন, মুগাবের চোখের সমস্যার চিকিৎসা করা হচ্ছে। এই সময় গুজব রটেছিল তার ক্যান্সার হয়েছে।

নাঙ্গাওয়া বলেন, হাঁটতে না পারলেও এখন তিনি এখন আগের চেয়ে সুস্থবোধ করছেন। আগামী সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন। আমরা তার যত্ন নিচ্ছি। তিনি আমাদের জিম্বাবুয়ের জাতির পিতা। তিনি আমাদের স্বাধীন জিম্বাবুয়ের জাতির পিতা।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের