১০ লাখ ডলারসহ ব্রিফকেস হারিয়ে ফেলেন জিম্বাবুয়ের মুগাবে

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৯, ১৬:২৪আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৬:২৫

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে প্রায় ১০ লাখ ডলার রাখা একটি ব্রিফকেস হারিয়ে ফেলেন। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক পত্রিকা হেরাল্ড এ খবর জানিয়েছে।

১০ লাখ ডলারসহ ব্রিফকেস হারিয়ে ফেলেন জিম্বাবুয়ের মুগাবে

জানুয়ারি মাসের শুরুতে দেড় লাখ ডলারসহ একটি ব্রিফকেস চুরির অভিযোগে তিন ব্যক্তিকে আদালতে হাজির করা হয়। তবে আদালতের একটি নথিতে বলা হয়েছে, মুগাবে উল্লেখিত টাকার চেয়ে বেশি হারিয়ে ফেলেছিলেন।

২০১৭ সালে জিম্বাবুয়ের সেনাবাহিনী মুগাবেকে উৎখাত করে। ৩৭ বছরের শাসনামলে তিনি প্রথমে ছিলেন প্রধানমন্ত্রী, পরে প্রেসিডেন্ট হন।

একসময় মুগাবে দাবি করতেন, জিম্বাবুয়ে কখনও দেউলিয়া হবে না। কিন্তু জিম্বাবুয়ের অর্থনীতিতে যখন ধস নামে তখনও তিনি বিলাসী জীবনযাপন করছিলেন।

মুগাবের ব্রিফকেস চুরির মামলাটির বিচার আদালতে চলছে। মামলার নথি অনুসারে, ২০১৬ সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় কালো রঙের ব্রিফকেসে করে এই টাকা নিজ গ্রামে নিয়ে গিয়েছিলেন মুগাবে। সেখানে পৌঁছার পর তিনি ব্রিফকেসটি এক আত্মীয়ের কাছে রাখেন নিরাপত্তার জন্য। ওই আত্মীয় তার বাড়ির গৃহকর্মী ছিলেন। পরে ২০১৮ সালের ডিসেম্বর ও ২০১৯ সালের জানুয়ারির শুরুতে ব্রিফকেসটি চুরি হয়।

ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর গত বছর মার্চে মুগাবে ব্রিফকেসটি ফেরত চান। কিন্তু তার ওই আত্মীয় ব্রিফকেসটি সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন। তখন মুগাবে অভিযোগ করেন, ওই আত্মীয় ও বাড়ির কয়েকজন কর্মী ব্রিফকেসটি চুরি করেছে। কিন্তু যখন ব্রিফকেসটি উদ্ধার করা হয় তখন এটাতে মাত্র ৭৮ হাজার ডলার পাওয়া গেছে।

হেরাল্ড জানিয়েছে, সন্দেহভাজন চুরেরা টাকাগুলো গাড়ি, বাড়ি ও পশু কিনতে খরচ করেছে।

/এএ/
সম্পর্কিত
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
সর্বশেষ খবর
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
সাংস্কৃতিক লড়াই সব লড়াইয়ের ভিত্তি: আনু মুহাম্মদ
আসিয়ান কাপের দল থেকে বাদ পড়া কাজেম শাহ বললেন, ‘স্বপ্ন জাতীয় দলে খেলা’
আসিয়ান কাপের দল থেকে বাদ পড়া কাজেম শাহ বললেন, ‘স্বপ্ন জাতীয় দলে খেলা’
কুয়ালালামপুরে প্রথমবার? যে ১০ জায়গা না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ
কুয়ালালামপুরে প্রথমবার? যে ১০ জায়গা না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন