নাইজেরিয়ায় বন্দি অবস্থা থেকে প্রায় ৫০০ কিশোর ও পুরুষ উদ্ধার

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৯

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনা থেকে প্রায় পাঁচশ নির্যাতিত পুরুষ ও কিশোরকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। সেখানে তাদেরকে বন্দি করে নির্যাতন করা হতো। উদ্ধার হওয়া পুরুষ ও কিশোরদের কয়েকজনকে শিকল বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

নাইজেরিয়ায় বন্দি অবস্থা থেকে প্রায় ৫০০ কিশোর ও পুরুষ উদ্ধার

কাদুনা রাজ্যের পুলিশ প্রধান আলি জাঙ্গা জানান, সন্দেহভাজন কর্মকাণ্ডের গোপন খবরের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালানো হয়। তিনি বাড়িটিকে নির্যাতনের বাড়ি হিসেবে উল্লেখ করে জানান, এটার সঙ্গে দাসপ্রথার সম্পর্ক রয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের সবাই নাইজেরিয়ার নাগরিক না। তারা জানান, তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং যৌন নির্যাতন, অভুক্ত রাখা হয়েছে ও কয়েক বছর ধরে বন্দি করে রাখা হয়েছিল।

এই ব্যক্তিরা কীভাবে ওই বাড়িতে গেলেন তা স্পষ্ট নয়। উদ্ধার হওয়া কিশোরদের কয়েকজন পুলিশকে জানিয়েছে, তাদের পরিবার কোরআন শিক্ষার প্রতিষ্ঠান মনে করে সেখানে পাঠায়। তবে পুলিশ বলছে, এই ভবনটি কখনও স্কুল ছিল এমন কোনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

নাইজেরিয়ায় বন্দি অবস্থা থেকে প্রায় ৫০০ কিশোর ও পুরুষ উদ্ধার

অভিযানে সন্দেহভাজন আট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রধান জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই আহত ও অভুক্ত ছিল। মুক্ত হওয়ার পর তারা অনেক বেশি আনন্দিত। বন্দিদের পরিবারের খোঁজ পাওয়ার আগে কাদুনার একটি স্টেডিয়ামে রাখা হবে।

নাইজেরীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান ও মানসিক অবস্থা পরীক্ষা করে দেখা হবে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের