করোনার নতুন ভ্যারিয়েন্টে এক ডোজ টিকায় ঝুঁকির আশঙ্কা

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২১, ১৯:২৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৯:২৪

দ্বিতীয় ডোজ টিকা প্রদানে বিলম্ব করার মধ্য দিয়ে যুক্তরাজ্য বয়স্কদের নতুন ভ্যারিয়েন্টের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে ফেলে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকা সরকারের টিকা বিষয়ক পরামর্শক কমিটির চেয়ারম্যান প্রফেসর ব্যারি স্কুব বলেছেন, সীমান্ত নিয়ন্ত্রণ ভাইরাসটি থামাবে না আর একটি ডোজ প্রয়োগ সবচেয়ে দুর্বলদের সুরক্ষা কমিয়ে দিতে পারে। ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

দক্ষিণ আফ্রিকায় দ্রুত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণেই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এই ভ্যারিয়েন্টের ভাইরাসের বিরুদ্ধে টিকা কার্যকারিতা কম বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এই ভাইরাসকে মারাত্মক ভীতিকর বলে বর্ণনা করেছেন। লন্ডন ও উত্তর পশ্চিম ইংল্যান্ডে দুই জন আক্রান্ত শনাক্ত হওয়ার পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ তীব্র ছিল বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা সরকারের উপদেষ্টা প্রফেসর ব্যারি স্কুব জানান, কেবল এক ডোজ টিকা নিলে কার্যকর সুরক্ষা পাওয়া যাবে না। তিনি বলেন, এতে ঝুঁকি আরও বেশি। এই ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক আর (এক ডেজ টিকা নিলে) প্রতিরোধ ক্ষমতা হবে অর্ধেক। সেকারণে এতে সংক্রমণের ঝুঁকি বাড়বে। আমার মনে হয় নতুন ভ্যারিয়েন্টে ভাইরাসটি দুই ডোজ টিকা নেওয়ার একটি মোটিভেশন হতে পারে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম