করোনার মধ্যেই নাইজেরিয়ায় কলেরার প্রাদুর্ভাব

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২১, ১৫:৪৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৫:৪৯

করোনাভাইরাস মহামারি পরিস্থিতির মধ্যেই নাইজেরিয়ায় কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) জানিয়েছে, বেনু রাজ্যে অন্তত ২০০ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। নাইজেরীয় সংবাদমাধ্যম লেজিট এখবর জানিয়েছে।

বেনু রাজ্যের এনসিডিসি’র ন্যাশনাল র‍্যাপিড রেসপন্স টিমের প্রধান ইকেচুকু ওরাডু ২৬ জানুয়ারি এই তথ্য তুলে ধরেছেন। মৃতরা গুমা, আগাতু, গুয়ের ও মাকুরদি এলাকার বাসিন্দা।

ওরাডু জানান, গত কয়েক সপ্তাহের মধ্যে কলেরার সংক্রমণ ও আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। অনুসন্ধানে দেখা গেছে, আক্রান্ত গোষ্ঠীদের খাবার পানির সংকট রয়েছে।

আক্রান্ত এলাকাগুলোতে বোরহোল খনন এবং পাবলিক টয়লেট স্থাপনের বিষয়টি বিবেচনার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

রাজ্যের ডেপুটি গভর্নর জানান, আক্রান্তদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং মৃত্যু হার বাড়ছে না।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম