মালির ক্ষমতা নিলেন সেনা অভ্যুত্থানের পুরনো নেতা

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২১, ২১:২৩আপডেট : ২৫ মে ২০২১, ২১:২৩
image

সেনা অভ্যুত্থানের মাধ্যমে পশ্চিম আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে ক্ষমতা দখল করেছেন ভাইস প্রেসিডেন্ট কর্নেল অসীম গোয়েতা। ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তিনি বলেছেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নতুন সরকার গঠনের বিষয়ে তার সঙ্গে আলোচনা করতে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয় দফায় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভ্যুত্থান হয়েছে। ২৪ মে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের পর ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। দেশটির প্রেসিডেন্ট বাহ নদা, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করা হয়।  ভাইস প্রেসিডেন্ট অসীম গোয়েতা-র নেতৃত্বেই অভ্যুত্থান ঘটানো হয়।

মঙ্গলবার ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে অসীম গোয়েতা বলেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের চুক্তি লঙ্ঘন করেছেন। পরিকল্পনা মাফিক আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের আগস্টের সেনা অভ্যুত্থানের নেতৃত্বও দিয়েছেন অসীম গোয়েতা। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তী চুক্তি  এবং প্রজাতন্ত্র সুরক্ষা করতেই ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা দখলে বাধ্য হয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী